২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত

মালয়েশিয়ায় সোমবার সকালে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। পুলিশ জানায়, বাসটি উত্তরাঞ্চলীয় পেরাক রাজ্যের তেইপিং শহরের কাছে প্রধান মহাসড়কের একটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাঁচ মিটার গভীর খাদে পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

কুয়ালালামপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ায় সোমবার সকালে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। পুলিশ জানায়, বাসটি উত্তরাঞ্চলীয় পেরাক রাজ্যের তেইপিং শহরের কাছে প্রধান মহাসড়কের একটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাঁচ মিটার গভীর খাদে পড়ে যায়। তেইপিং পুলিশ প্রধান রাজা মুসা রাজা রাজাক টেলিফোনে বলেন, "এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে এবং আরও ১০ জন আহত হয়েছে।" তিনি বলেন, "নিহতদের একজন ইন্দোনেশিয়ার শ্রমিক। বাকি লাশগুলোর পরিচয় জানার জন্য আমরা এখনো তল্লাশি চালাচ্ছি।" বার্তাসংস্থা বারনামা জানিয়েছে, নিহতদের ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। মালয়েশিয়ায় সর্বশেষ ১৯৯০ সালে এক বড় ধরনের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ১৭ জন। সে দুর্ঘটনায় একটি পুলিশ বাসের সঙ্গে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৩০ ঘ.