ম্যানিলা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের জোলো দ্বীপে আবু সায়াফ জঙ্গি দমনে শনিবার সেখানে কমান্ডো বাহিনী পাঠিয়েছে সরকার।
চলতি সপ্তাহে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ সেনাসহ অন্তত ৬০ জন নিহত হয়েছে।
নতুন করে সংঘর্ষের আশঙ্কায় হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য দ্বীপ ছেড়ে পালাচ্ছে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আর্নেস্তো তোরেস জানান, কমান্ডোরা দুই ব্যাটেলিয়ন সেনাদের অংশ। জোলো দ্বীপে প্রায় ৫০০ মুসলিম জঙ্গি এবং জামাহ ইসলামিয়ার সঙ্গে জড়িত সন্দেহভাজন একটি গ্র"পকে পাকড়াও করার জন্য সেখানে আরও এক হাজার সৈন্য পাঠানো হয়েছে। জঙ্গি বিরোধী অভিযানে এর আগে সেখানে ৫ হাজার সৈন্য পাঠানো হয়েছে।
মুখপাত্র তোরেস রয়টার্সকে বলেন, "আবু সায়াফ জঙ্গিদের পাকড়াও এবং ধ্বংস করার জন্য আমরা অভিযান জোরদার করেছি।"
২০০৪ সালে একটি ফেরিতে বোমা হামলার জন্য জঙ্গি গ্র"প আবু সায়াফকে দায়ী করা হয়। ওই হামলায় প্রায় ১০০ মানুষ প্রাণ হারায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমএসবি/ ১৮২০ ঘ.
bdnews24