২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়েরা লিওনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত

সিয়েরা লিওনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার। ৫ বছর পর আবার ভোট দিয়েছেন সিয়েরা লিওনের মানুষ। দুই বছর আগে জাতিসংঘের শান্তিরী বাহিনী চলে আসার পর এ নির্বাচন বিশ্ব দরবারে সিয়েরা লিওনবাসীর জন্য একটি পরীা। প্রায় এক দশকের গৃহযুদ্ধের বিপর্যয় থেকে সিয়েরা লিওনের মানুষ নিজেদের টেনে তুলতে পারবে কিনা এ নির্বাচনের মধ্য দিয়ে সেটা অনেকটাই পরিস্কার হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ফ্রিটাউন, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিয়েরা লিওনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার। ৫ বছর পর আবার ভোট দিয়েছেন সিয়েরা লিওনের মানুষ। দুই বছর আগে জাতিসংঘের শান্তিরী বাহিনী চলে আসার পর এ নির্বাচন বিশ্ব দরবারে সিয়েরা লিওনবাসীর জন্য একটি পরীা। প্রায় এক দশকের গৃহযুদ্ধের বিপর্যয় থেকে সিয়েরা লিওনের মানুষ নিজেদের টেনে তুলতে পারবে কিনা এ নির্বাচনের মধ্য দিয়ে সেটা অনেকটাই পরিস্কার হয়ে যাবে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী ৭ জন। এর মধ্যে তিন জন এগিয়ে আছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং মতাসীন সিয়েরা লিওন পিপলস্ পার্টির (এসএলপিপি) সলোমন বেরেওয়ার সঙ্গে বিরোধী অল পিপলস্ কংগ্রেসের (এপিসি) আর্নেস্ট বাই করোমার। কোন প্রার্থী প্রয়োজনীয় ৫৫ শতাংশ ভোট না পেলে আবার নির্বাচন হবে। বিজয়ী প্রার্থী প্রেসিডেন্ট আহমদ তেজান কাবাহর স্থলাভিষিক্ত হবেন। গৃহযুদ্ধ অবসানের পর ২০০২ সালে কাবাহ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি এবং অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে না পারার অভিযোগ ওঠে। সংবিধান অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়। পার্লামেন্টের ১১২ জন সদস্য নির্বাচনের জন্যও ভোটাররা ভোট দিচ্ছেন। সারাদেশে ৬ হাজার ১৭৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২৬ লাখ। দুদিনের টানা বর্ষণের মধ্যে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শেষ হয়। তবে শনিবার বৃষ্টি বন্ধ হওয়ায় ভোট গ্রহণের ব্যাপারে আশাবাদী নির্বাচনী কর্তৃপ। রাজধানী ফ্রিটাউনের পশ্চিমাঞ্চলের একটি এলাকায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে আবু বাকার কামারা নামের একজন বাসিন্দা বলেন, "পরিস্থিতি এখন ভালর দিকে যেতে পারে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। সারা বিশ্বকে জানাতে চাই সিয়েরা লিওন শান্তিপূর্ণ একটি দেশ। রাজধানী ফ্রিটাউন থেকে ১৮৫ মাইল দণি-পূর্বে সেম্বেহোন নগোলা গ্রাম। গ্রামবাসীকে ভোট দিতে যেতে হবে শহরে। কিন্তু টানা বর্ষণে শহরে যাওয়ার সেতুটি ধসে গেছে। গ্রামের ৫৫০ ভোটার জল কাদা মাড়িয়ে পায়ে হেঁটে যেতে হবে। গৃহযুদ্ধের সময় এ এলাকাটিও মারাত্মকভাবে তিগ্রস্ত হয়। গ্রামের একজন কৃষক লামিন লাপিয়া বলেন, "আমি আর পালিয়ে বেড়াতে পারি না। গত দশ বছর ধরেই পালিয়ে বেড়াচ্ছি। আমরা যদি সহিংসতার পথে যাই তাহলে ভোগান্তি হবে আমাদের। তাতে রাজনীতিকদের কোন তি হবে না।" তার কথার প্রতিধ্বনিই শোনা গেল সিয়েরা লিওনের ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান ক্রিস্টিয়ানা থরপের কন্ঠে। তিনি বলেন, " এ কাজের মধ্য দিয়ে হয় জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ হব, না হয় ভেঙে যাব। দয়া করে আমাদের সুয়োগ আমাদেরকেই করে নিতে দিন।" ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক ম্যারি-অ্যান ইজলার বলেন, সারা দেশ থেকে আমাদের পর্যবেকরা জানিয়েছেন কিছু কিছু কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটকেন্দ্রগুলোতে মানুষের লম্বা লাইন দেখা গেছে। পুরো প্রক্রিয়াটি সুসংগঠিত এবং শান্তিপূর্ণ বলে মনে হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭৩০ ঘ.