২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এন্ডেভারের ত পরীা করে দেখবে নাসা

মহাকাশযান এন্ডেভারের 'হিট শিল্ডে' একটি ছোট্ট কিন্তু উদ্বেগজনক ত সৃষ্টি হওয়ার বিষয়টি নিবিড়ভাবে পরীা করে দেখবে নাসা। শুক্রবার পৃথিবীর কপথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণের পর স্টেশন ক্রুদের তোলা ছবি থেকে ওই ত সৃষ্টির বিষয়টি ধরা পড়ে। রোববার স্পেসওয়াকের মাধ্যমে নভোযানটির রোবোটিক হাত দিয়ে সেন্সর ব্যবহার করে তটি পরীা করে দেখা হবে। তবে এ তের কারণে এন্ডেভারের পৃথিবীতে ফিরে আসা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না বলেই মনে করছেন নাসা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

হিউস্টন, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মহাকাশযান এন্ডেভারের 'হিট শিল্ডে' একটি ছোট্ট কিন্তু উদ্বেগজনক ত সৃষ্টি হওয়ার বিষয়টি নিবিড়ভাবে পরীা করে দেখবে নাসা। শুক্রবার পৃথিবীর কপথে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণের পর স্টেশন ক্রুদের তোলা ছবি থেকে ওই ত সৃষ্টির বিষয়টি ধরা পড়ে। রোববার স্পেসওয়াকের মাধ্যমে নভোযানটির রোবোটিক হাত দিয়ে সেন্সর ব্যবহার করে তটি পরীা করে দেখা হবে। তবে এ তের কারণে এন্ডেভারের পৃথিবীতে ফিরে আসা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না বলেই মনে করছেন নাসা কর্মকর্তারা। নাসা বলছে, বুধবার ফোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড্ডয়নের সময় ফুয়েল ট্যাংকে জমা হওয়া বরফ নভোযানটির নীচের দিকে গিয়ে আছড়ে পড়ায় এ ত সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন তারা। জনসন স্পেস সেন্টারে এক ব্রিফিংয়ে এন্ডেভার মিশনের ব্যবস্থাপনা দলের চেয়ারম্যান জন শ্যানন বলেছেন, নাসা যদি মনে করে যে তিন ইঞ্চি লম্বা ওই তটির কারণে নভোযানটির পৃথিবীতে ফেরার সময় জটিলতা দেখা দিতে পারে তাহলে নভোচারীরা স্পেসওয়াকের মাধ্যমে সেটা ঠিক করে নেবে। শ্যানন বলেন, একে দেখে যা মনে হচ্ছে তারচেয়ে আরও অনেক বেশী ত নিয়েও ভালভাবেই ফিরে এসেছে অন্য মাহাকাশ যানগুলো। তিনি বলেন,"আগে আমরা জানতামও না যে আমাদের নভোযানে ত রয়েছে, আর তা না জেনেই আমরা পৃথিবীতে ফিরে এসেছি।" তবে ওইসব ঘটনাগুলো অবশ্য কলাম্বিয়া দুর্ঘটনার আগের কথা। ২০০৩ সালে পৃথিবীতে ফিরে আসার পথে 'হিট শিল্ডে' তের কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় কলাম্বিয়া। ওই দুর্ঘটনায় এর সাত নভোচারীই নিহত হন। অসমাপ্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে আরও একটি ধাতব অংশ সংযোজন করতে এ অভিযানে যায় এন্ডেভার। বুধবার রওনা দিয়ে দুদিনের যাত্রাশেষে শুক্রবার সেখানে পৌঁছায় নভোযানটি। ভূপৃষ্ঠ থেকে ৩৪৪ কিলোমিটার দূরত্বে পৃথিবীর কপথে স্থাপন করা হয়েছে স্টেশনটি। স্টেশনে পৌঁছানোর পর স্টেশন কমান্ডার ফিওডোর ইয়ুরচুখিন নৌবাহিনীর রীতি নকল করে 'ওয়েলকাম অন বোর্ড' বলে স্বাগত জানান নভোচারীদের। এরপর একে একে স্টেশনে পা রাখেন সাত নভোচারী। ৫৫ বছর বয়সী নভোচারী সাবেক মার্কিন শিক বারবারা মর্গানকে অত্যন্ত আনন্দের সঙ্গে বরণ করে নেয় স্টেশন কুরা। একজনকে রকস্টারের মতো করে সংবর্ধনা দেওয়া হয় তাকে। তার অবতরণের সময় ক্যামেরা কিক করতে করতে পাপারাজ্জিদের মতো ভঙ্গি করে ছবি তোলেন স্টেশন ক্রুরা। কলাম্বিয়া দুর্ঘটনায় নিহত মার্কিন শিক ম্যাক আলুফির পর নাসার 'টিচার ইন স্পেস' কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রশিণ দেওয়া হয় তাকে। অবশেষে এন্ডেভার মিশনে বারবারার অন্তর্ভূক্তির মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণ হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮১৫ ঘ.