বাগদাদ, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় বুধবার রাত থেকে টানা তিন দিন যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শিয়াদের প্রধান ধর্মীয় উৎসবে পূণ্যার্থীদের সমাবেশ নিরাপদ রাখতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। ইরাকি সেনাবাহিনী একথা জানিয়েছে।
বাগদাদের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল কাসিম মুসাবি বলেন, স্থানীয় সময় বুধবার রাত ১০টা (১৮০০ জিএমটি) থেকে শনিবার ভোর পাঁচটা (০১০০ জিএমটি) পর্যন্ত কারফিউ বলবত থাকবে।
যদিও উত্তরাঞ্চলীয় কাদিমিয়া জেলায় মঙ্গলবার রাত থেকেই কারফিউ জারি করা হতে পারে। যেখানকার ইমাম মুসা কাদিমের মাজারে আগামী কয়েক দিনের মধ্যে হাজার হাজার পূন্যার্থী সমাবেত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আব্দুল করিম খালাফ এর আগে এক ঘোষণায় বলেছিলেন, বাগদাদজুড়ে যানবাহনের ওপর নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকেই শুরু হতে পারে। পরে তিনি বলেছেন, সেটা ছিল শুধুমাত্র একটা পরামর্শ।
উল্লেখ্য, ২০০৫ সালের উৎসবের সময় পদ চাপায় মারা গিয়েছিল প্রায় এক হাজার শিয়া পূণ্যার্থী। একজন আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে
bdnews24