ব্রাসেলস, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দারফুরের বিদ্রোহী গ্র"পগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এ চুক্তি ওই অঞ্চলে শান্তির উদ্যোগ তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে নেবে। তবে জাতিসংঘে দারফুরের দূত জ্যান এলিয়েসন মঙ্গলবার বলেছেন, সুদান সরকার বিদ্রোহীদের এই চুক্তিতে উৎসাহী নয়।
এলিয়েসন এবং আফ্রিকান ইউনিয়নের সালিম আহমেদ সালিম যৌথ প্রচেষ্টায় দারফুর কমান্ডার ও বিদ্রোহী গ্র"পগুলোকে এক টেবিলে বসিয়ে শেষ পর্যন্ত তাদেরকে এক প্লাটফর্মে শামিল করতে সক্ষম হয়েছেন।
কিন্তু খার্তুম বলছে, ২০০৬ সালে বিদ্রোহীদের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তিটি পুনরায় উন্মুক্ত করা উচিত নয় এবং বিদ্রোহী গ্র"পগুলোর মধ্যকার চুক্তির চূড়ান্ত ঘোষণায় যে ইসুগুলো উত্থাপন করা হয়েছে তাতে তারা খুশী নয়।
এদিকে, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা জানান, তানজানিয়ায় বিদ্রোহী গ্র"পগুলোর নেতারা শান্তি আলোচনার লক্ষ্যে একটি অভিন্ন অবস্থান গ্রহণে সম্মত হয়েছেন। তারা আগামী কয়েক মাসের মধ্যে সুদান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা বিদ্রোহী নেতাদের বৈঠকের ফলাফলকে 'খুব উৎসাহব্যঞ্জক' বলে অভিহিত করেছেন। তানজানিয়ার আরুশায় আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও জাতিসংঘের মধ্যস্থতায় দারফুরের বিদ্রোহী নেতারা বৈঠক করেন।
এক বিবৃতিতে সোলানা বলেন, "দারফুরে শান্তির সম্ভাবনা তাৎপর্যপূর্ণভাবে আরও এগিয়ে গেলো। বিদ্রোহী গ্র"পগুলোর এ অভিন্ন অবস্থান নিঃসন্দেহে একটি অর্জন। এতে রয়েছে আগামী মাসগুলোতে শান্তি আলোচনার প্রতিশ্র"তি।"
দারফুরের শান্তি উদ্যোগের প্রতি ইইউর জোরালো সমর্থন অব্যাহত থাকবে বলে সোলানা অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর পাশাপাশি তিনি বিদ্রোহী গ্র"পগুলো ও সরকারকে তাদের সংকল্পে অটল থাকার আহ্বান জানান।
তিনি বলেন, "সংকট নিরসনে নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার এখনই সময়।"
চার বছর আগে সুদান সরকারের বিরুদ্ধে দারফুরকে অবহেলা করার অভিযোগ এনে অনারব বিদ্রোহীরা সশস্ত্র লড়াই শুরু করে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হিসাবে এ পর্যন্ত সেখানে ২ লাখ মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭১২ ঘ.
bdnews24