২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাইয়ুমার হয়ে ক্ষমা চাইলেন আবে

হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলার ঘটনা নিয়ে জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কাইয়ুমার বিরূপ মন্তব্যের জন্য তার হয়ে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ওই এটম বোমা হামলা থেকে বেঁচে যাওয়া লোকজনদের কাছে রোবাবার এই ক্ষমা চান আবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

টোকিও, আগস্ট, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলার ঘটনা নিয়ে জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কাইয়ুমার বিরূপ মন্তব্যের জন্য তার হয়ে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ওই এটম বোমা হামলা থেকে বেঁচে যাওয়া লোকজনদের কাছে রোবাবার এই ক্ষমা চান আবে। হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলার বর্ষপূর্তির একদিন আগে ওই হামলা থেকে বেঁচে যাওয়াদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এই ক্ষমা চাওয়ার পাশাপাশি আবে পরমাণু অস্ত্রের ওপর জাপানের নিষেধাজ্ঞা অক্ষুন্ন রাখার অঙ্গীকার করেন। কাইয়ুমার ওই মন্তব্য ছাড়াও নানারকম কেলেঙ্কারি ও ঘুষ দুর্নীতি জর্জরিত আবের ক্ষমতাসীন শিবির ২৯ জুলাইয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে পরাজিত হয়েছে। কিয়োদো সংবাদ সংস্থা আবের উদ্ধৃতি দিয়ে বলেছে, " কাইয়ুমার মন্তব্য এটম বোমা হামলার শিকার হওয়া লোকজনদের অনুভূতিতে আঘাত হেনেছে--একারণে আমি তার ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইছি।" উল্লেখ্য, হিরোশিমা ও নাগাসাকিতে এটম বোমা হামলার কারণেই ২য় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল বলে কাইয়ুমা মন্তব্য করেছিলেন। এমন মন্তব্যের কারণে কাইয়ুমা পদত্যাগ করতে বাধ্য হন। ৫২ বছর বয়স্ক প্রধানমন্ত্রী আবের জন্ম ২য় বিশ্বযুদ্ধের পর। তিনিপরমাণু অস্ত্রের ওপর জাপানের নিষেধাজ্ঞা বহাল রাখার প্রতিশ্র"তি দেন এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নির্মূলের প্রচেষ্টায় যোগ দেওয়ারও অঙ্গীকার করেন। কিয়োদো বার্তা সংস্থা তার উদ্ধৃতি দিয়ে বলেছে, " আমি পরমাণু অস্ত্রবিরোধী তিনটি নীতি মেনে চলব এবং বিশ্ব থেকে পরমাণু অস্ত্র নির্মূল অভিযানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা নেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২০ঘ.