২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেটে অভ্যন্তরীণ গোয়েন্দা বিল পাস

নাগিরকদের ওপর গোপনে নজরদারি করার অনুমোদন দিয়ে শুক্রবার একটি গোয়েন্দা বিল পাস করেছে মার্কিন সিনেট। ৬০-২৮ ভোটে বিলটি পাস হয়। বিলটি পাস হওয়ায় বুশ প্রশাসন টেলিফোন ও ই- মেইলে আড়িপাতাসহ বিতর্কিত অভ্যন্তরীণ গোয়েন্দা কর্মসূচি অব্যাহত রাখতে পারবে। সিনেটে অনুমোদন পাওয়ার পর বিলটি পার্লমেন্টের নিম্নকক্ষ ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 12:31 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ওয়াশিংটন, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নাগিরকদের ওপর গোপনে নজরদারি করার অনুমোদন দিয়ে শুক্রবার একটি গোয়েন্দা বিল পাস করেছে মার্কিন সিনেট। ৬০-২৮ ভোটে বিলটি পাস হয়। বিলটি পাস হওয়ায় বুশ প্রশাসন টেলিফোন ও ই- মেইলে আড়িপাতাসহ বিতর্কিত অভ্যন্তরীণ গোয়েন্দা কর্মসূচি অব্যাহত রাখতে পারবে। সিনেটে অনুমোদন পাওয়ার পর বিলটি পার্লমেন্টের নিম্নকক্ষ ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। শনিবারের মধ্যে বিলটির ওপর ভোটাভুটি করার আহ্বানও জানানো হয়েছে। কারণ এর পর প্রতিনিধি পরিষদের অধিবেশন স্থগিত হয়ে যাবে। এর আগে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক মাইক ম্যাককনেল বলেন, মার্কিন নাগরিকদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষায় এ আইন প্রয়োজন। যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রাণহানি ঘটাতে সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা করছে। মার্কিন কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ একজন জানান, সিনেটে বিলটি পাস হওয়া প্রয়োজন ছিল। কারণ স