২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলা ও সেনা - জঙ্গি সংঘর্ষে ২২ জন নিহত

পাকিস্তানের সংঘাতময় উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা এবং সেনা চৌকিতে তালেবানপন্থী জঙ্গিদের হামলায় শনিবার কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। পারাশিনার শহরে একটি বাজারের কাছে ওই গাড়িবোমা হামলায় নিহত হন ৮ জন এবং আহত হন আরও ৩৭ জন। এদিকে একটি সেনা চৌকিতে জঙ্গি হামলায় নিহত হন ৪ সেনা সদস্য। সেনাদের পাল্টা হামলায় মারা গেছে ১০ জঙ্গি। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 06:31 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

মিরানশাহ, পাকিস্তান, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- পাকিস্তানের সংঘাতময় উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা এবং সেনা চৌকিতে তালেবানপন্থী জঙ্গিদের হামলায় শনিবার কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। পারাশিনার শহরে একটি বাজারের কাছে ওই গাড়িবোমা হামলায় নিহত হন ৮ জন এবং আহত হন আরও ৩৭ জন। এদিকে একটি সেনা চৌকিতে জঙ্গি হামলায় নিহত হন ৪ সেনা সদস্য। সেনাদের পাল্টা হামলায় মারা গেছে ১০ জঙ্গি। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এ খবর জানিয়েছেন। সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উপজাতীয় এলাকার প্রধান শহর মিরানশাহের ৪০ কিলোমিটার দক্ষিণের দোসালি এলাকায় ভোররাতের ওই সংঘর্ষে আহত হয়েছে নিরাপত্তাবাহিনীর আরও চার সদস্য। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, স্থানীয় সময় রাত তিনটার দিকে একটি সেনা চৌকিতে ৫০টি রকেট নিক্ষেপ করে জঙ্গিরা। পরে তারা সেখানে সরাসরি হামলা চালায়। তিনি আরও বলেন, হামলায় নিরপত্তাবাহিনীর চার সদস্য নিহত ও অপর চার সদস্য আহত হয়। অন্যদিকে পাল্টা হামলায় মারা যায় ১০ জঙ্গি। আরশাদ বলেন, সর্বশেষ সংঘর্ষ দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং পালিয়ে যাওয়ার সময় জঙ্গিদেরকে চার থেকে পাঁচটি লাশ নিয়ে যেতে দেখা গেছে। এদিকে কুররাম উপজাতি এলাকার পারাশিনার শহরে একটি বাজারের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। সেখানে কর্তব্যরত আধাসামরিক বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ কাফির একথা জানান। রয়টার্সকে তিনি বলেন,"ওই হামলায় সাতজন মারা যায় এবং ৩৭ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।" গত মাসে ইসলামাবাদের লাল মসজিদে সামরিক হামলার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমের উপজাতীয় এলাকায় সেনা - জঙ্গি সংঘর্ষ মারাত্মকভাবে বেড়ে গেছে। আল কায়েদা ও তালেবান সমর্থকদের শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করা হয় উত্তর ওয়াজিরিস্তানসহ পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলকে। এলাকাটিতে আরও বেশি সেনা চৌকি স্থাপনের পাশাপাশি টহলও বাড়িয়েছে সেনাবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮৩৫ ঘ.