২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জিম্মিদের মুক্ত করতে সেনা-অভিযান শুরুর পরস্পরবিরোধী খবর

আফগানিস্তানে জিম্মি সঙ্কট নিরসনে সেনা অভিযান শুরুর পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে। তালেবান জঙ্গিরা আটক ২৩ দক্ষিণ কোরীয় জিম্মির মধ্যে ২ জনকে মেরে ফেলার পর বাদবাকী ২১ জিম্মিকে মুক্ত করতে সেনা অভিযান শুরু হয়েছে---এমন খবর আসার পরপরই আরেক খবরে এ অভিযানের কথা অস্বীকার করা হয়েছে। প্রাথমিক খবরে গজনী কারাবাখ জেলার প্রধান কর্মকর্তা খওজা সিদ্দিকের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, "তালেবান জঙ্গিরা যেখানে ২৩ জিম্মিকে আটক করে রেখেছে সেখানে সেনা অভিযান শুরু হয়ে গেছে।" জঙ্গিরা দু সপ্তাহ আগে ওই কোরীয় নাগরিকদের জিম্মি করে। সেনা অভিযান সম্পর্কে সিদ্দিকী বিস্তারিত কিছু বলেননি। অভিযানে কোন বাহিনী নিয়োজিত রয়েছে সে সম্পর্কেও কিছু জানাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

গজনী, আফগানিস্তান, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর/ রয়টার্স)--- আফগানিস্তানে জিম্মি সঙ্কট নিরসনে সেনা অভিযান শুরুর পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে। তালেবান জঙ্গিরা আটক ২৩ দক্ষিণ কোরীয় জিম্মির মধ্যে ২ জনকে মেরে ফেলার পর বাদবাকী ২১ জিম্মিকে মুক্ত করতে সেনা অভিযান শুরু হয়েছে---এমন খবর আসার পরপরই আরেক খবরে এ অভিযানের কথা অস্বীকার করা হয়েছে। প্রাথমিক খবরে গজনী কারাবাখ জেলার প্রধান কর্মকর্তা খওজা সিদ্দিকের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, "তালেবান জঙ্গিরা যেখানে ২৩ জিম্মিকে আটক করে রেখেছে সেখানে সেনা অভিযান শুরু হয়ে গেছে।" জঙ্গিরা দু সপ্তাহ আগে ওই কোরীয় নাগরিকদের জিম্মি করে। সেনা অভিযান সম্পর্কে সিদ্দিকী বিস্তারিত কিছু বলেননি। অভিযানে কোন বাহিনী নিয়োজিত রয়েছে সে সম্পর্কেও কিছু জানাননি তিনি। পরে আরেকটি খবরে রয়টার্স সেনা অভিযান শুরুর খবর অস্বীকার করে জানিয়েছে , সিদ্ধিকী বলেছেন, জিম্মিরা সবাই জীবিত আছে। অন্যদিকে, সেনারা অভিযানের ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিতে লিফলেট ছড়াচ্ছে। জিম্মিদের মুক্ত করতে কোনো সেনা অভিযান এখনও শুরু হয়নি।" জঙ্গিরা ভিন্ন ভিন্ন জায়গায় জিম্মিদের আটকে রাখায় তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ১৮ জন নারী এবং ৩ জন পুরুষকে তিনটি দলে ভাগ করে আলাদা আলাদা জায়গায় রেখেছে জঙ্গিরা। তালেবানদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তালেবান জঙ্গিদের মুখপাত্র বারবারই বলেছেন, "সেনাশক্তি ব্যবহার করা হলে জিম্মিদের খতম করে ফেলা হবে।" সেনা অভিযান শুরুর আগে সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে দেওয়ার জন্য লিফলেট বিলি করেছে। জাতীয় সেনাবাহিনী হেলিকপ্টারে করে কয়েকটি জেলায় লিফলেট ছড়িয়ে লোকজনদেরকে বাড়ীঘর ছেড়ে চলে যেতে বলে। সিদ্দিকী একথা জানান। জঙ্গিদের দাবি অনুযায়ী, আফগান সরকার তালেবান বন্দিদের মুক্তি না দেওয়ায় ইতমধ্যেই দক্ষিণ কোরিয়ার দুই পুরুষ জিম্মিকে হত্যা করেছে জঙ্গিরা। এরপরপরই সরকার সেনা অভিযান শুরু করল। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, আফগান ন্যাশনাল আর্মি গজনীতে অভিযান শুরু করেছে। তবে মন্ত্রণালয় জানায় এটি সেনাবাহিনীর নিয়মিত অভিযান। জিম্মি ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার আগে তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ বুধবার স্থানীয় সময় দুপুর ১২ নাগাদ সময় বেঁধে দেন। কিন্তু আফগান সরকার জানায় জঙ্গিদের দাবি মেনে নিলে তারা অপহরণের কাজে আরও উৎসাহিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০১ ঘ.