২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জনশক্তি' দিয়ে বিশ্বকে দারিদ্রমুক্ত করার আহ্বান ব্রাউনের

জনগণের সম্মিলিত শক্তি দিয়ে ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র দূর করতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় গ্র"পগুলোসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার প্রথম ভাষণে ব্রাউন এ আহ্বান জানান । জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন করে কাজ শুরু করতে ব্রাউনের এ আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন ১২ জন বিশ্বনেতা এবং গোটা বিশ্বের ২০ জন শীর্ষ ব্যবসায়ী নারী ও পুরুষ নেতা। জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জনে সবার অংশগ্রহণ নিশ্চিত করে আগামী বছর জাতিসংঘের উদ্যোগে এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠানের জন্যও আহ্বান জানিয়েছেন ব্রাউন ও অন্যান্য নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জাতিসংঘ, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জনগণের সম্মিলিত শক্তি দিয়ে ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র দূর করতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় গ্র"পগুলোসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার প্রথম ভাষণে ব্রাউন এ আহ্বান জানান । জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নতুন করে কাজ শুরু করতে ব্রাউনের এ আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন ১২ জন বিশ্বনেতা এবং গোটা বিশ্বের ২০ জন শীর্ষ ব্যবসায়ী নারী ও পুরুষ নেতা। জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জনে সবার অংশগ্রহণ নিশ্চিত করে আগামী বছর জাতিসংঘের উদ্যোগে এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠানের জন্যও আহ্বান জানিয়েছেন ব্রাউন ও অন্যান্য নেতারা। ব্রাউন বলেন, "বিশ্ব যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি ..এবং আমরা যদি তা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।" তিনি বলেন, "শুধু বিভিন্ন দেশের সরকারই নয়, বরং বেসরকারি খাত, সুশীল সমাজ এবং ধর্মীয় গ্র"পগুলোসহ সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা।" জাতিসংঘ সদর দপ্তরে ব্রাউনের এ বক্তৃতার সময় জাতিসংঘ মহাসচিব বান কি মুন উপস্থিত ছিলেন। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, জার্মান চ্যন্সেলর এঞ্জেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাসহ অনেক বিশ্বনেতারা ব্রাউনের এ আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন। মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটস, এলভিএইচএম চেয়ারম্যান বার্নার্ড আরনল্ট, বেচেল এর চেয়ারম্যান রিলে বেচেল, সিসকো সিস্টেমস এর চেয়ারম্যান জন চেম্বারস এবং রয়টার্সের চেয়ারম্যান নিয়াল ফিতজেরাল্ডসহ অনেক শীর্ষ ব্যবসায়ী নেতারা ব্রাউনের আহ্বানের প্রতি তাদের সমর্থন জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠককালে ব্রাউন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং ইরাকে অগ্রগতি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। সোমবার দুই নেতা ওয়াশিংটনের কাছে ক্যাম্প ডেভিডে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ অঙ্গীকার করেন। গর্ডন ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এ প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি বুশের সঙ্গে কাজ করতে পারবেন কিনা এ নিয়ে যখন সবার মধ্যে কৌতুহল তখন তারা বৈঠকে মিলিত হলেন। প্রথম দিনের বৈঠকে ব্রাউন বলেন, ইরাকে দু দেশেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এ জন্য তিনি তার সরকারের নীতিতে যে কোন পরিবর্তন আনার আগে সেনাবাহিনীর পরামর্শ নেবেন। ইরাক প্রশ্নে ব্রাউন বলেন, অক্টোবরে পার্লামেন্টের অধিবেশন আবার শুরু হলে তিনি ইরাকে ব্রিটিশ সেনাদের ভূমিকা সংক্রান্ত তার পরামর্শ পেশ করতে পারেন। তবে এ সময়ে ইরাকে ব্রিটিশ নীতি হলো বসরা নগরীর দায়িত্ব স্থানীয় ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। এর আগে তারা দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরের ক্ষমতা ইরাকিদের কাছে হস্তান্তর করেছে। ব্রাউন বলেন, "যুক্তরাষ্ট্রের মত আমাদের লক্ষ্য হলো ধাপে ধাপে ইরাকিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া।" বুশ ইরাকে সাফল্য অর্জনের সঙ্গে দুই দেশের ভাগ্য জড়িত বলে উল্লেখ করেন। তিনি বলেন, "ইরাকে ব্যর্থ হলে সেটা হবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ বিপর্যয়।" আফগানিস্তান, দারফুর, বিশ্ববাণিজ্য এবং জলবায়ুর পরিবর্তন নিয়েও দুই নেতা আলোচনা করেন। বৈঠকে বুশ ব্রিটেনের সঙ্গে তার দেশের 'বিশেষ সম্পর্কের' বিষয়ে আন্তরিকভাবে কথা বলেন। তিনি দু দেশের সম্পর্ককে 'আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক' হিসাবে বর্ণনা করেন। ব্রাউন ওয়াশিংটন সফরের আগে দু'দেশের সম্পর্কের ব্যাপারে প্রায় একই মন্তব্য করেছিলেন। বুশ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আন্তরিক রসবোধ সম্পন্ন মানুষ হিসাবে প্রশংসা করেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমে ব্রাউনকে যেভাবে জেদি স্কটিশ হিসাবে তুলে ধরা হয় ব্রাউন মোটেই সে রকম নন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২৫৯ ঘ.