ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহের পাশাপাশি ২০০২ সালের আরব শান্তি চুক্তিতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। মিশরে পৌঁছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার ওই ঘোষণা দেন। আরবদের মন জয় করতে অস্ত্র সাহায্য চুক্তি করার পাশাপাশি ফিলিস্তিন - ইসরায়েল সংকট নিরসনে মিশর ও জর্ডানসহ ছয়টি উপসাগরীয় দেশের সঙ্গে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে ২০০২ সালের 'আরব শান্তিচুক্তি' সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা সব ভূমি আরবদের ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র বলছে, মিত্র দেশগুলোকে দেওয়া এ অস্ত্র সাহায্যের লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে আল-কায়েদা, হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানকে মোকাবেলা করা। আর এর কাজে সহায়তা করতে যুক্তরাষ্ট্র আরব মিত্রদেশগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। পরিকল্পনাটির বিরোধিতা করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতেই যুক্তরাষ্ট্র এ সাহায্য দিচ্ছে।
মিশরের শার্ম এল শেখ - এ আরব নেতাদের সঙ্গে বৈঠকের পর জর্ডান ও মিশরসহ ছয়টি উপসাগরীয় দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে ইসরায়েল - ফিলিস্তিন সংকট নিরসনে '২০০২ সালের আরব শান্তিচুক্তির' প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্র।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা সব ভূমি আরবদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সব আরব দেশের সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্কের প্রতিশ্র"তি দেওয়া হয়েছিল ওই শান্তি চুক্তিতে।
ইসরায়েল এতোদিন ওই চুক্তি মেনে নিতে অস্বীকার করে আসলেও স
bdnews24