২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকা সঞ্জয় দত্তের ৬ বছর কারাদণ্ড

মুম্বাই বোমা হামলায় জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র কেনার অভিযোগে বলিউড তারকা সঞ্জয় দত্তের ৬ বছর কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের একটি আদালত এ রায় দেয়। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়। সঞ্জয় দত্তকে হামলার ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে অবৈধভাবে একটি রাইফেল ও একটি পিস্তল কেনার অভিযোগ প্রমাণিত হয়। বিচারক প্রমোদ কোড়ে তার রায়ে বলেন, " যে অপরাধে ৫ থেকে ১০ বছর সাজা হয় সেটা কোনভাবে ছোটখাটো অপরাধ বা কম ভয়ঙ্কর অপরাধ হতে পারে না।" এই মামলায় ১০০ জনকে অভিযুক্ত করা হয়। সঞ্জয় দত্তসহ এ পর্যন্ত ৯৭ জনের বিচার সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

মুম্বাই, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই বোমা হামলায় জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র কেনার অভিযোগে বলিউড তারকা সঞ্জয় দত্তের ৬ বছর কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের একটি আদালত এ রায় দেয়। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়। সঞ্জয় দত্তকে হামলার ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে অবৈধভাবে একটি রাইফেল ও একটি পিস্তল কেনার অভিযোগ প্রমাণিত হয়। বিচারক প্রমোদ কোড়ে তার রায়ে বলেন, " যে অপরাধে ৫ থেকে ১০ বছর সাজা হয় সেটা কোনভাবে ছোটখাটো অপরাধ বা কম ভয়ঙ্কর অপরাধ হতে পারে না।" এই মামলায় ১০০ জনকে অভিযুক্ত করা হয়। সঞ্জয় দত্তসহ এ পর্যন্ত ৯৭ জনের বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সঞ্জয় দত্তের আইনজীবী আদালতকে বলেন, জামিনে থাকাকালে তার মোক্কেল ভাল আচরণ করেছে। ফলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু আদালত তার আবেদন নাকচ করে দেয়। সঞ্জয় দত্ত ভারতের কিংবন্তি তারকাজুটি সুনীল দত্ত ও নার্গিসের ছেলে। ১৯৯৫ সালে জামিনে মুক্তি পাওয়ার আগে মামলার প্রাথমিক তদন্তের সময় তিনি একবছর জেলহাজতে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৫৫৬ ঘ.