২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক জিম্মিকে হত্যা, ফের সময় দিয়েছে তালেবানরা

আফগানিস্তানে তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরীয় জিম্মি সংকট নিরসনে বুধবার ফের সময়সীমা বেধে দিয়েছে। এর আগে সোমবার তারা আরও এক জিম্মিকে হত্যা করে। আফগান কর্তৃপক্ষ তার লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

কাবুল, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবান জঙ্গিরা দক্ষিণ কোরীয় জিম্মি সংকট নিরসনে বুধবার ফের সময়সীমা বেধে দিয়েছে। এর আগে সোমবার তারা আরও এক জিম্মিকে হত্যা করে। আফগান কর্তৃপক্ষ তার লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার একজন তালেবান মুখপাত্র এ খবর দিয়েছে। মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে বলেন, "আগামীকাল (বুধবার) স্থানীয় সময় দুপুর ১২ নাগাদ আফগান প্রশাসন ও কোরীয় সরকার আমাদের বন্দি মুক্তির দাবি ব্যাপারে ইতিবাচক জবাব না দিলে আমরা বাকী জিম্মিদের হত্যা করা শুরু করবো।" সরকার তালেবান অপহরণকারীদের দাবিকে অবজ্ঞা করেছে এ অভিযোগ এনে তারা ২২ জিম্মির আরও একজনকে হত্যা করে। দক্ষিণাঞ্চলীয় গজনী শহর থেকে ১০ কিলোমিটার দূরে আরজু গ্রামে একটি সড়কের পাশ থেকে ওই জিম্মির রক্তমাখা মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার তালেবানদের দেওয়া সময়সীমা পার হওয়ার পর তাকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। এ নিয়ে তালেবানরা দুই জিম্মিকে হত্যা করলো। এর আগে গত বুধবার জিম্মি কোরীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকে তারা হত্যা করে। দক্ষিণ কোরিয়ার ২৩ খ্রিস্টান স্বেচ্ছাসেবক দলটিকে গজনী প্রদেশের কারাবাগ এলাকায় বাস থেকে অপহরণ করা হয়। এদের বেশির ভাগই নারী। কারাবাগ এলাকাটি আরজু গ্রাম থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে আফগান সরকার তালেবানদের দাবি না মেনেই জিম্মিদের মুক্ত করার ব্যাপারে আগ্রহী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪০৮ ঘ.