২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে নতুন পার্লামেন্টের অভিষেক

পূর্ব তিমুরের নতুন পার্লামেন্টের অভিষেক হয়েছে। গত মাসে নির্বাচন হওয়ার পর সোমবার প্রথম অধিবেশন বসল। তবে সরকার গঠন ও প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে দলগুলোর মধ্যে এখনও টানাপড়েন চলছে। সোমবার ৬৫ আসন বিশিষ্ট পার্লামেন্টের প্রথম অধিবেশনের প্রথম পর্ব শেষ হয়। এ পর্বে বড় দুই দল থেকে স্পিকার নির্বাচন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

দিলি, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পূর্ব তিমুরের নতুন পার্লামেন্টের অভিষেক হয়েছে। গত মাসে নির্বাচন হওয়ার পর সোমবার প্রথম অধিবেশন বসল। তবে সরকার গঠন ও প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে দলগুলোর মধ্যে এখনও টানাপড়েন চলছে। সোমবার ৬৫ আসন বিশিষ্ট পার্লামেন্টের প্রথম অধিবেশনের প্রথম পর্ব শেষ হয়। এ পর্বে বড় দুই দল থেকে স্পিকার নির্বাচন করেছেন। তবে পার্লামেন্টে কোন দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন প্রশ্নে প্রতিদ্বন্দ্বী দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে রামোস- হোর্তা বলেছেন, নতুন সরকার গঠনে দলগুলো ব্যর্থ হলে তিনি তার ওপর ন্যস্ত সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করবেন। জুন মাসের নির্বাচনে সাবেক ক্ষমতাসীন দল ফ্রেতিলিন পার্টি পেয়েছে ২১টি আসন। সাবেক প্রেসিডেন্ট ও পূর্ব তিমুরের স্বাধীনতার নায়ক জানানা গুসমাও'র দল সিএনআরটি পেয়েছে ১৮টি, এএসডিটি-পিএসডি পেয়েছে ১১টি এবং ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৮টি আসন। ফ্রেতিলিন পার্টি ও সিএনআরটি উভয় দলই যৌথ সরকার গঠনে প্রেসিডেন্ট হোর্তার প্রস্তাব নাকচ করে দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮০৬ ঘ.