২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদের প্রতিরোধ লড়াইয়ের অধিকার আছে : ফাইয়াদ

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধের আইনি অধিকার ফিলিস্তিনের জনগণের আছে। যদিও তার সরকারের নতুন কর্মসূচিতে এ শব্দগুচ্ছ স্থান পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

কায়রো, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধের আইনি অধিকার ফিলিস্তিনের জনগণের আছে। যদিও তার সরকারের নতুন কর্মসূচিতে এ শব্দগুচ্ছ স্থান পায়নি। সোমবার কায়রোতে ফাইয়াদ সাংবাদিকদের বলেন, "ফিলিস্তিন নিশ্চিতভাবেই হানাদার কবলিত। তাই পরাধীন জাতি হিসাবে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ লড়াইয়ের আইনি অধিকার আছে।" তিনি কায়রোতে আরব লীগের বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার ফিলিস্তিনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নতুন সরকার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে 'সশস্ত্র সংগ্রাম' এবং 'প্রতিরোধ' এ শব্দগুচ্ছ বাদ দিয়েছে। ইসলামপন্থী হামাসের নেতৃত্বাধীন আগের দুটি সরকার যা করেনি এ সরকার তা করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দাবি মেনে নতুন সরকার সহিংসতা পরিত্যাগ করার ও ইসরায়েল রাষ্ট্রকে মেনে নেওয়ারও ঘোষণা দিয়েছে। তবে ফাইয়াদ জানান, প্রতিরোধ সবসময় সশস্ত্র পথে চলবে এমন নয়। তিনি বলেন, "বিদ্যমান দখলদারিত্বের প্রকৃতির আলোকেই প্রতিরোধ সংগ্রাম নির্ধারিত হবে। সেটাই কি প্রতিরোধ সংগ্রামের আসল মর্মবস্তু নয় ?" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭৪৩ ঘ.