২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সমর্থিত সংবিধান প্রত্যাখানের আহ্বান থাকসিনের

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সেনা সমর্থিত খসড়া সংবিধানের সমালোচনা করেছেন। আগামী মাসে অনুষ্ঠেয় গণভোটে এ সংবিধান প্রত্যাখানের জন্য তিনি থাই জনগণের প্রতি আহ্বান জানান। সোমবার ফিন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

সিঙ্গাপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সেনা সমর্থিত খসড়া সংবিধানের সমালোচনা করেছেন। আগামী মাসে অনুষ্ঠেয় গণভোটে এ সংবিধান প্রত্যাখানের জন্য তিনি থাই জনগণের প্রতি আহ্বান জানান। সোমবার ফিন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে। থাকসিন বর্তমানে লন্ডনে নির্বাসিত। সেখান থেকে তিনি ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে এ খসড়া সংবিধানকে 'বিষাক্ত বৃক্ষের ফল' এবং গণতন্ত্র থেকে 'পিছিয়ে আসা' বলে বর্ণনা করেন। তিনি বলেন, এ খসড়া সংবিধান ১৯৯৭ সালে প্রণীত 'পিপলস্ কনস্টিটিউশন' (গণ সংবিধান)-এর তুলনায় কম গণতান্ত্রিক। গত সেপ্টেম্বরে সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সরকারকে উৎখাত এবং ওই সংবিধান বাতিল করে। থাইল্যান্ডের সেনা সমর্থিত সরকার ১৯ আগস্ট অনুষ্ঠেয় গণভোটে খসড়া সংবিধান অনুমোদনের জন্য জোর প্রচারণা চালাচ্ছে। গণভোটের পর এ বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচন এবং নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। থাকসিন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ভোটাররা ১৯৯৭ সালের সংবিধান পুনর্বহালের পক্ষে। থাইল্যান্ডের কেনা বেচার রাজনীতি বন্ধে থাকসিন সরকার ওই সংবিধান প্রণয়ন করে। কিন্তু পরে অভিযোগ ওঠে, এ সংবিধান থাকসিনকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে। থাকসিন নতুন সংবিধান প্রণয়নকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমি রাজনীতিতে ফিরছি না এ ব্যাপারে যদি তাদের আশ্বস্ত হওয়ার প্রয়োজন থাকে তাহলে নতুন খসড়ায় 'থাকসিনকে গুড়িয়ে দাও' বলে তারা একটি ধারা জুড়ে দিতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭০৮ ঘ.