২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে জঙ্গিদের প্রতীকী 'লাল মসজিদ' প্রতিষ্ঠা, সহিংসতায় নিহত ৭

পাকিস্তানের উত্তর-দক্ষিণাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে তালেবানপন্থী জঙ্গিরা একটি মসজিদ দখল করে ইসলামাবাদের লাল মসজিদের নামে তার নামকরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। ৭০ জনেরও বেশি জঙ্গি মসজিদ চত্বরে ঢুকে পড়ে স্থানীয় কর্মকর্তাদের বের করে দেয়। আফগান সীমান্তবর্তী এলাকায় এই মসজিদটির নাম হাজী শাহিব তুরঙ্গজাই। জঙ্গিরা লাল মসজিদের অনুকরণে মসজিদ চত্বরে নারীদের জন্য একটি ধর্মীয় শিক্ষার স্কুল খোলার কথাও ভাবছে। ইসলামাবাদে লাল মসজিদের নিয়ন্ত্রণ হারিয়ে তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়াজিরিস্তানের মোহাম্মদ এজেন্সির লাকারো সাব ডিভিশন এলাকার জনপ্রিয় ধর্মীয় তীর্থের দখল নিয়ে সেটিকে 'লাল মসজিদ' নামকরণের মধ্য দিয়ে প্রতীকীভাবে নিজেদের অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

পাকিস্তান, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-দক্ষিণাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে তালেবানপন্থী জঙ্গিরা একটি মসজিদ দখল করে ইসলামাবাদের লাল মসজিদের নামে তার নামকরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। ৭০ জনেরও বেশি জঙ্গি মসজিদ চত্বরে ঢুকে পড়ে স্থানীয় কর্মকর্তাদের বের করে দেয়। আফগান সীমান্তবর্তী এলাকায় এই মসজিদটির নাম হাজী শাহিব তুরঙ্গজাই। জঙ্গিরা লাল মসজিদের অনুকরণে মসজিদ চত্বরে নারীদের জন্য একটি ধর্মীয় শিক্ষার স্কুল খোলার কথাও ভাবছে। ইসলামাবাদে লাল মসজিদের নিয়ন্ত্রণ হারিয়ে তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়াজিরিস্তানের মোহাম্মদ এজেন্সির লাকারো সাব ডিভিশন এলাকার জনপ্রিয় ধর্মীয় তীর্থের দখল নিয়ে সেটিকে 'লাল মসজিদ' নামকরণের মধ্য দিয়ে প্রতীকীভাবে নিজেদের অবস্থান ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে জঙ্গিরা। এদিকে, শুক্রবার মুসল্লিদের জন্য লাল মসজিদ খুলে দেওয়ার পর জঙ্গিরা পুনরায় তার দখল নিতে গেলে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষ বাধে এবং সেখানে আত্মঘাতী বোমায় কমপক্ষে ১৩ জন নিহত হন। এ মাসে লাল মসজিদে সেনা অভিযানে একশ'রও বেশি লোক নিহত হওয়ার জেরে ওয়াজিরিস্তানে একের পর এক আত্মঘাতী হামলা হয়ে আসছে। সোমবার ওয়াজিরিস্তানে জঙ্গি হামলা এবং আধা-সামরিক বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ে নিহত হয়েছে ৩ জন সেনাসহ ৪ বেসামরিক নাগরিক। ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের জেরে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। বিশেষ করে উত্তরদক্ষিণাঞ্চলীয় ওয়াজিরিস্তানে সহিংসতার মাত্রা বেশি। এখানকার তালেবানপন্থি জঙ্গির পাক সরকারের সঙ্গে শান্তিচুক্তি বেরিয়ে আসার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে হাজি শাহিব তুরঙ্গজাই মাজার প্রাঙ্গনের দখল নিয়ে সেখানে 'লাল মসজিদ' লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় এবং সেখানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কড়া পাহারা বসায় জঙ্গিরা। স্থানীয় সাংবাদিক মোকারম খান আতিফ রোববার দখল করা মসজিদটি ঘুরে এসে জানান ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুখোশধারী জঙ্গিরা মসজিদ ও আশপাশের এলাকা পাহারা দিচ্ছে এবং সেখানকার প্রবেশ পথে সবাইকে তল্লাশি করছে। প্রতীকীভাবে 'লাল মসজিদ' গড়ে তোলার এ তালেবানি আন্দোলনের নেতা নিজেকে ওমর খালিদ নামে পরিচয় দেন। খালিদ ঘোষণা দেন যে খুব শিগগিরই সেখানে একটি ছাত্র মাদ্রাসা এবং একটি ছাত্রী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। খালিদ বলেন, ছাত্র মাদ্রাসাটির নাম হবে এ মাজারের নাম অনুসরণে 'হাজি শাহিব তুরঙ্গজাই' এবং লাল মসজিদের অনুকরণে ছাত্রী মাদ্রাসটির নাম হবে 'জামিয়া হাফসা উম্মে হাসান'। খালিদ আরও বলেন যে লাল মসজিদের ঘটনার প্রতিবাদে সারা দেশেই নতুন নতুন 'লাল মসজিদ' গড়ে তুলবেন তারা। এদিকে ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহর কাছে একটি সেনা চেকপোস্টে জঙ্গি হামলায় তিন আধাসামরিক সেনা এবং অপর একটি হামলায় আরও চার অসামরিক ব্যক্তি নিহত হন। সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ জানান, "মিরানশাহর কাছে একটি চেকপোস্টে জঙ্গিরা হামলা চালালে তিন আধাসামরিক সেনা নিহত হন।" এছাড়া ওয়াজিরিস্তানের সঙ্গে বান্নু অঞ্চলের সংযোগ সড়কে সেনা গাড়ি বহরে জঙ্গিরা হামলা চালালে চার অসামরিক ব্যক্তি নিহত হন বলেও জানান সেনা মুখপাত্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০৫ ঘ.