২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফ--বেনজির বৈঠকের কথা নিশ্চিত করল পাকিস্তান

ক্ষমতার অংশীদারিত্ব এবং চলমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বৈঠকের কথা রোববার নিশ্চিত করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। শুক্রবার আবুধাবীতে ওই বৈঠকের কথা পাকিস্তানি ও আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও তা দুপক্ষই অস্বীকার করে। কিন্তু মুশাররফ বেনজিরের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে বলেও রোববার প্রতবিদেন প্রকাশ করে কয়েকটি পাকিস্তানি পত্র-পত্রিকা। এদিকে লন্ডন থেকে আবুধাবী ও সৌদি আরব হয়ে রোববার সকালে দেশে ফিরে আসেন মুশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ইসলামাবাদ, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্ষমতার অংশীদারিত্ব এবং চলমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বৈঠকের কথা রোববার নিশ্চিত করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। শুক্রবার আবুধাবীতে ওই বৈঠকের কথা পাকিস্তানি ও আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও তা দুপক্ষই অস্বীকার করে। কিন্তু মুশাররফ বেনজিরের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে বলেও রোববার প্রতবিদেন প্রকাশ করে কয়েকটি পাকিস্তানি পত্র-পত্রিকা। এদিকে লন্ডন থেকে আবুধাবী ও সৌদি আরব হয়ে রোববার সকালে দেশে ফিরে আসেন মুশাররফ। পাকিস্তানের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী শের আফগান খান নিয়াজী রয়টার্সকে বলেন,"আমি ওই বৈঠকের কথা নিশ্চিত করতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।" নিয়াজী বলেন মুশাররফ - বেনজির সমঝোতা হলে আইনি ও সাংবিধানিক পরিবর্তন আনতে হবে পাকিস্তানে। তিনি বলেন,"প্রেসিডেন্টের সামরিক উর্দি নিয়ে প্রশ্ন রয়েছে, তাছাড়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন এমন কারও তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যও সংবিধান পরিবর্তন করতে হবে।" এদিকে, মুশাররফের সঙ্গে বৈঠকের কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি বেনজির। পাকিস্তানের 'আজ টিভি' কে তিনি বলেন,"আমি লন্ডনে পার্লামেন্টারি বৈঠকে (তার দল পিপিপির) অংশ নিচ্ছিলাম এবং সেখানে সরকারের মুখাপাত্র ও পাকিস্তানি দূতাবাসও (সংযুক্ত আরব আমিরাতের) একথা অস্বীকার করেছে।" তবে সরকারের সঙ্গে সংলাপের কথা স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি। বেনজির বলেন, "কোনো কিছু হলে আমরা অবশ্যই জানাবো।" কিন্তু পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'দি নিউজ' জানায় দুপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর হয়েছে। পত্রিকাটি লেখে,"আবুধাবীর ওই বৈঠকটি ছিল দীর্ঘদিনের ধারাবাহিক সংলাপ শেষে একটি 'চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের' মতো।" এর আগে শনিবার বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর ওই বৈঠকের কথা জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন,"আমি এ ধরনের কোনো কিছু স্বীকার বা অস্বীকার করার মতো অবস্থায় নেই।" এদিকে, মুশাররফের মুখপাত্র মেজর জেনারেল রশিদ কোরেশীও শনিবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রশিদ বলেন,"আমার এ সম্পর্কে কোনো ধারণাই নেই, আমি কিছু বলতে চাচ্ছি না।" পাকিস্তানি গণমাধ্যমের খবরে শনিবার বলা হয়েছিল, মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে সরে না দাঁড়ালে তাকে সমর্থন করতে বেনজিরের অস্বীকৃতির কারণে ওই আলোচনা ভেস্তে যায়। পাকিস্তানের সংবিধানে পরিবর্তন এনে বেনজির ভূট্টোকে আবারও দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতার আলোচনা চলছিল বলেও জানায় ওই সূত্রটি। এদিকে, এ বৈঠক প্রসঙ্গে আল জাজিরার পাকিস্তান প্রতিবেদক কামাল হায়দার শনিবার বলেন, "সরকার পুরো বিষয়টি সম্পর্কে মুখে কুলুপ এঁটে রেখেছে - তারা বরাবর বিষয়টি অস্বীকার করে আসছে। কিন্তু সবাই আপনাকে বলবে যে এটা এখন একটা ওপেন সিক্রেট।" গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীকে স্বপদে পুনর্বহালকে মুশাররফের ক্ষমতার ভিত্তিকে আরও সংকুচিত করে দেওয়ায় এখন মুশাররফের সঙ্গে বেনজিরের দরকষাকষি আরও সুবিধাজনক। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন সমঝোতা অনুসারে পিপিপিকে ক্ষমতার অংশীদার করা হলেও বেনজিরকে ক্ষমতার আড়ালেই রাখতে চাইবেন মুশাররফ। জেনারেল মুশাররফ যখন নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের সঙ্গে আবুধাবীতে বৈঠক করছিলেন তার কিছুক্ষণ আগেই ইসলামাবাদে লাল মসজিদকে ঘিরে শুক্রবার আবারও মাদ্রাসাছাত্র - পুলিশ সংঘর্ষ বাঁধে । সেখানে আত্মঘাতী হামলায় ১৪ জন নিহত হন। ইসলামপন্থী জঙ্গিদের উত্থান ঠেকাতে পিপিপি - মুশাররফ সমঝোতা কতোটা কাজে লাগবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লে