২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ১৭ জঙ্গি হত্যার দাবি করেছে মার্কিন সেনারা

ইরাকের পবিত্র নগরী কারবালায় শুক্রবার সংঘর্ষে ১৭ জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শিয়া অধ্যুষিত ওই নগরীর হাসপাতাল ও পুলিশ সূত্রগুলো জানিয়েছে নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

কারবালা, জুলাই ২৮, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের পবিত্র নগরী কারবালায় শুক্রবার সংঘর্ষে ১৭ জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শিয়া অধ্যুষিত ওই নগরীর হাসপাতাল ও পুলিশ সূত্রগুলো জানিয়েছে নিহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে। রাজধানী বাগদাদ থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কারবালায় শুক্রবার ভোরে মার্কিন বিশেষ বাহিনী ও ইরাকি সৈন্যরা শহরে ঢোকার চেষ্টা করলে মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একটি ঘাতক দলকে নেতৃত্ব দিচ্ছেন এমন অভিযোগে মেহদী আর্মির একজন কমান্ডারকে পাকড়াও করার জন্য যৌথবাহিনী কারবালায় অভিযান চালায়। শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল সদর মেহেদী আর্মির নেতৃত্ব দিচ্ছেন। এ বাহিনী দুর্ধর্ষ মিলিশিয়া হিসাবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরাকে সা