২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বৃহস্পতিবার রকেট পরীক্ষার একটি স্থাপনায় বিস্ফোরণে ৩ জন নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থাপনা পরিচালনাকারী কোম্পানি বার্ট রুটান কর্তৃপক্ষ এ কথা জানায়। কেরন্ কাউন্টির দমকল বিভাগের মুখপাত্র টনি ডিফেনবাগ জানান, মোজাভি বিমান বন্দরে একটি রকেট মোটর পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

লস অ্যাঞ্জেলস, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বৃহস্পতিবার রকেট পরীক্ষার একটি স্থাপনায় বিস্ফোরণে ৩ জন নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থাপনা পরিচালনাকারী কোম্পানি বার্ট রুটান কর্তৃপক্ষ এ কথা জানায়। কেরন্ কাউন্টির দমকল বিভাগের মুখপাত্র টনি ডিফেনবাগ জানান, মোজাভি বিমান বন্দরে একটি রকেট মোটর পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। তিনি জানান, স্থানীয় সময় দুপুর ২ টা ৩৪ মিনিটে ওই বিস্ফোরণে ঘটনাস্থলেও ২ জন মারা যান। আহত ৪ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার একর আয়তনের বন্দর কমপ্লেক্সটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ডিপেনবাগ বলেন, "আমরা বন্দরের উত্তর-পূর্ব অংশে ঘটনাস্থলে পৌঁছে দেখি বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত এবং অগ্নিদগ্ধ ৬ ব্যক্তি পড়ে আছেন।" ব্যাকার্সফিল্ডের কেরন্ মেডিকেল সেন্টারে নিশ্চিত করেছে, সেখানে ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পরে একজন মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪০০ ঘ.