২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে বন্যাকবলিত এলাকাগুলোয় আরও বৃষ্টির আশঙ্কা, অক্সফোর্ড জনশূণ্য

ব্রিটেনের বন্যা কবলিত ব্যাপক এলাকায় আরও ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে সে দেশের আবহাওয়া দপ্তর। টেমস নদীর দুতীর ভেসে যাওয়ায় বুধবার বিশ্ববিদ্যালয় শহর হিসাবে বিখ্যাত অক্সফোর্ড নগরী থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। গত ৬০ বছরের মধ্যে এবারই ব্রিটেনে ব্যাপক এলাকা বন্যা প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

লন্ডন, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ব্রিটেনের বন্যা কবলিত ব্যাপক এলাকায় আরও ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে সে দেশের আবহাওয়া দপ্তর। টেমস নদীর দুতীর ভেসে যাওয়ায় বুধবার বিশ্ববিদ্যালয় শহর হিসাবে বিখ্যাত অক্সফোর্ড নগরী থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। গত ৬০ বছরের মধ্যে এবারই ব্রিটেনে ব্যাপক এলাকা বন্যা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানায়, তারা আশঙ্কা করছে, ওয়েলস, পশ্চিমাঞ্চলীয় মিডল্যান্ড এবং ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাত্র ৩ ঘন্টায় ৩০ মিলি মিটারের বেশী বৃষ্টিপাত হতে পারে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় ব্রিটেনের কয়েক লাখ মানুষের জন্য পানি সরবরাহ অচল হয়ে পড়ে। প্রায় ১০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়। এ ছাড়া বিদ্যুৎসহ বিভিন্ন সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর হিসাবে জুন ও জুলাইয়ের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৩ বিলিয়ন পাউন্ড। আরও বৃষ্টিপাত হলে ফসল উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষকরা। টেমসের পানি বেড়ে দু তীর ভেসে গেলে অক্সফোর্ড এলাকা নতুন করে প্লাবিত হয়। সেখানকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় পুলিশ ২৫০ বাড়িঘরের লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে। আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, বন্যার পানি শহরের ঐতিহাসিক কলেজ ভবনগুলোর খুব কাছে চলে এসেছে। বুধবার পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেসটারশায়ারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। তিনি সেখানে আরও নগদ অর্থ এবং পানির ট্যাঙ্কার ও বোতল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্র"তি দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমএসবি/১৭৪৬ ঘ.