২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদ সংলগ্ন মাদ্রাসা গুঁড়িয়ে দিচ্ছে পাকিস্তান

সংঘর্ষে বিধ্বস্ত লাল মসজিদ সংলগ্ন মাদ্রাসাটি গুঁড়িয়ে দিতে শুরু করেছে পাকিস্তান। সরকারি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। ১০ জুলাইয়ের সেনা অভিযানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল লাল মসজিদ সংলগ্ন এই জামিয়া হাফসা মাদ্রাসা। মাদ্রাসায় আশ্রয় নেওয়া জঙ্গিরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সেনারা অভিযান চালিয়ে তাদের হত্যা করে। শেল, বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত মাদ্রাসাটি টিকিয়ে রাখা বিপজ্জনক মনে করেই সরকার তা ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ইসলামাবাদ, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সংঘর্ষে বিধ্বস্ত লাল মসজিদ সংলগ্ন মাদ্রাসাটি গুঁড়িয়ে দিতে শুরু করেছে পাকিস্তান। সরকারি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। ১০ জুলাইয়ের সেনা অভিযানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল লাল মসজিদ সংলগ্ন এই জামিয়া হাফসা মাদ্রাসা। মাদ্রাসায় আশ্রয় নেওয়া জঙ্গিরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সেনারা অভিযান চালিয়ে তাদের হত্যা করে। শেল, বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত মাদ্রাসাটি টিকিয়ে রাখা বিপজ্জনক মনে করেই সরকার তা ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, "৪ তলা বিশিষ্ট মাদ্রাসাটির পরিকাঠামো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি টিকিয়ে রাখা এখন বিপজ্জনক। সেকারণেই এটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।" নগরীর পৌর করপোরেশনের প্রধান কারমান লাসারি একথা বলেন। মাদ্রাসা ধ্বংসের কাজ চলছে এবং তিন/চার দিনের মধ্যেই তা শেষ হবে বলে জানিয়েছেন কারমান। তবে লাল মসজিদ ধ্বংস করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান কারমান। তিনি বলেন, লাল মসজিদ শুক্রবারের নামাজের জন্য চালু করে দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ঘ.