ইসলামাবাদ, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে মার্চ মাসে পরপর কয়েকটি জঙ্গি হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর এক গোয়েন্দা কর্মকর্তা তার ঘনিষ্ঠজনদের বলেছিলেন,"এসব আত্মঘাতী হামলায় আমরা ভয় পাচ্ছি যে, পাকিস্তান ইরাকের মতো হয়ে যাবে।" এর চারমাস পরই লাল মসজিদে সেনা অভিযানের জেরে লাগাতার জঙ্গি হামলায় এ পর্যন্ত প্রায় ১৮০ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই পুলিশ ও সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্য। কেবলমাত্র বৃহস্পতিবারই আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ৫২ জন। একদিকে তালেবানপন্থী জঙ্গি দমন আর অন্যদিকে ক্ষমতায় থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধে এখন এটা শুধু প্রেসিডেন্ট মুশাররফের জন্যই চ্যালেঞ্জ নয় বরং পাকিস্তানের ইতিহাসে অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে সঙ্কটময় মূহূর্তও।
কর্মকর্তারা বলছেন, আল কায়েদা আর তালেবান সমর্থক জঙ্গিরা ইরাকে যুক্তরাষ্ট্রের ব্যর্থতায় উৎসাহিত হয়ে এটা ভাবতে শুরু করেছে যে ইরাকিদের মতো একইরকম 'আত্মঘাতী' ও 'জঙ্গি' কৌশল অবলম্বন করে তারা পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলতে পারবে এবং মার্কিন মিত্র প্রেসিডেন্ট মুশাররফকে ক্ষমতাচ্যুত করতে পারবে।
সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আর পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। লক্ষ্যবস্তুতে পরিণত করছে এ অঞ্চলে পাকিস্তানের সবচেয়ে বড় ও শক্তিশালী কৌশলগত মিত্র চীনের প্রকৌশলীদের। চীনারা বেঁচে গেলেও তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রহরীরা নিহত হয় ওই হামলায়। আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে ১০ মাস আগে জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে হওয়া শান্তিচুক্তি ভেঙ্গে যায় এসব হামলা ও অভিযানের ঘটনায়।
নাম প্রকাশে অনিচ্ছূক এক উর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন," আমরা হার মানার কথা ভাবছি না। আমরা অবশ্যই এটা মোকাবেলা করবো।"
তিনি বলেন," ইরাকে যুক্তরাষ্ট্র সরকার যেভাবে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে বলে মনে হচ্ছে আমরা তেমনটা করতে পারি না।" আমরা এটাও চাই না যে মানুষ বলতে শুরু করবে যে, "যথেষ্ট হয়েছে, এবার মোল্লাদের সঙ্গে শান্তিচুক্তি কর, আমরা শান্তি চাই।"
১৯৯৯ সালে সেনাঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখলের পর মুশাররফ এর চেয়ে কঠিন সময় আর পার করেননি। এতোদিন ধরে আফগানিস্তান আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ ছিল যে তালেবান সমর্থক জঙ্গি দমনে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন না মুশাররফ। এদিকে ঘরের রাজনীতিতে অনেকটা ইসলামপন্থীদের সমর্থন নিয়েই দুই সাবেক এবং নির্বাসিত প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো এবং নওয়াজ শরীফকে মোকাবেলা করে আসছিলেন মুশাররফ। কিন্তু স
bdnews24