২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দক্ষিণ কোরিয়ার ২০ নাগরিক অপহরণ

আফগানিস্তানে তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার একটি বাস থামিয়ে দক্ষিণ কোরিয়ার ২০ নাগরিককে অপহরণ করেছে। দেশটির কর্মকর্তারা এ কথা বলেছেন। এদিকে অপহৃতদের সম্পর্কে পরষ্পর বিরোধী তথ্য দিয়েছে তালেবান মুখপাত্র এবং দেশটির সরকারি কর্মকর্তারা। তালেবানরা এক বিবৃতিতে ১৮ জনকে অপহরণের কথা জানিয়েছেন। আফগানিস্তানে এযাবৎকালে এটাই একসঙ্গে সবচেয়ে বেশি বিদেশী নাগরিক অপহরণের ঘটনা। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক অপহরণের আশঙ্কার কথা জানায়। তালেবান মুখপাত্র সৈয়দ ইউসূফ আহমাদি টেলিফোনে বলেন, তারা ১৮ জন দক্ষিণ কোরীয় নাগরিককে অপহরণ করেছে। এদের ১৫ জন পুরুষ এবং ৩ জন নারী বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 08:14 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কাবুল, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার একটি বাস থামিয়ে দক্ষিণ কোরিয়ার ২০ নাগরিককে অপহরণ করেছে। দেশটির কর্মকর্তারা এ কথা বলেছেন। এদিকে অপহৃতদের সম্পর্কে পরষ্পর বিরোধী তথ্য দিয়েছে তালেবান মুখপাত্র এবং দেশটির সরকারি কর্মকর্তারা। তালেবানরা এক বিবৃতিতে ১৮ জনকে অপহরণের কথা জানিয়েছেন। আফগানিস্তানে এযাবৎকালে এটাই একসঙ্গে সবচেয়ে বেশি বিদেশী নাগরিক অপহরণের ঘটনা। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক অপহরণের আশঙ্কার কথা জানায়। তালেবান মুখপাত্র সৈয়দ ইউসূফ আহমাদি টেলিফোনে বলেন, তারা ১৮ জন দক্ষিণ কোরীয় নাগরিককে অপহরণ করেছে। এদের ১৫ জন পুরুষ এবং ৩ জন নারী বলে জানান তিনি। মুখপাত্র বলেন,"তারা আমাদের সঙ্গে নিরাপদে আছেন এবং আমরা তাদের তল্লাশি করে দেখছি। আমাদের প্রতিক্রিয়া এবং দাবি পরে জানানো হবে।" এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারি বাশারি বলেছেন,"২৩ জন দক্ষিণ কোরীয় নাগরিক ওই বাসটিতে অনিরাপদভাবে ভ্রমণ করছিলেন। এদের ১৫ জন নারী ও ৫ জন পুরুষ । বাস থামিয়ে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায় তালেবানরা।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান এরা কোন সংগঠনের হয়ে কাজ করছিলেন এবং কেন কান্দাহারে গিয়েছিলেন তা তদন্ত করে দেখছেন তারা। কোরীয় নাগরিকেরা বাসে কান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলেন। পথে গজনী প্রদেশের কারাবাগ জেলায় বৃহস্পতিবার রাতে বাসটি থামায় তালেবানরা। তারা কোরীয় নাগরিকসহ অন্য যাত্রীদের অপহরণ করে। স্থানীয় পুলিশ প্রধান খাজা মোহাম্মদ সাদিক এ কথা জানান। শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তালেবানদের হাতে ২০ জন দক্ষিণ কোরীয় খ্রিস্টান স্বেচ্ছাসেবক অপহৃত হওয়ার আশঙ্কা করছেন তারা। উল্লেখ্য, আফগানিস্তানে দক্ষিণ কোরিয়ার কোনো,সৈন্য না থাকলেও কিছু সামরিক প্রকৌশলী ও চিকিৎসক রয়েছেন। এর আগেও মার্কিন সমর্থক বিভিন্ন দেশের নাগরিকদের অপহরণ করে তালেবানরা। বুধবার দুই জার্মান এবং ছয় আফগানকে অপহরণ করে তালেবানরা। তালেবান মুখপাত্র ইউসূফ বলেন,"জার্মান নাগরিকরা আমাদের কাছে নিরাপদে আছেন। আমাদের দাবি, জার্মান সেনা প্রত্যাহার এবং আমাদের বন্দিদের মুক্তি।" অবশ্য এর আগে আলাদা আলাদাভাবে আরেক জার্মান এবং দুই ফরাসী নাগরিককে অপহরণ করলেও পরে তাদের অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৫৫৫ ঘ.