মুম্বাই, জুলাই ১৮ (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সন্ত্রাসবিরোধী আদালত বুধবার ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে আরও ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্ত তিনজনের নাম পারভেজ নাসির শেখ, আব্দুল গণি তুর্ক এবং মুশতাক তারানি। এদের বিরুদ্ধে মুম্বাই বোমা হামলার ঘটনায় কয়েকটি বোমা পাতার অভিযোগ ছিল। ওই ঘটনায় ১৩ টি বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল ২৫৭ জন।
ব্যস্ত বাজারের একটি গাড়িতে গণি তুর্কের পাতা বোমায় প্রাণ হারায় ১১৩ জন। ১৩ টি বিস্ফোরণের মধ্যে এটিই ছিল সবচে ভয়াবহ। শেখ বোমা পেতেছিলেন দুটি। বাজারের একটি স্কুটারে একটি বোমা পাতা হয়। অপর বোমাটি শেখ পাতেন একটি হোটেলে। স্কুটারে পাতা বোমায় নিহত হয় চারজন।
বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ হিসাবে এই হামলার চালানোর শেখের অজুহাত আদালতে গ্রহণযোগ্য হয়নি। বরং একাজ মুসলিম ধর্মের অবমাননা বলে যুক্তি দেখান আদালতের বিচারক পিডি কোডে। পরে তিনজনই মাথা নীচু করে আদালতের মৃত্যুদন্ডের রায় শোনেন।
মুম্বাই বোমা হামলায় অভিযুক্ত ১০০ জনের মধ্যে এ নিয়ে মোট ৮১ জনের মৃত্যুদণ্ড হল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৭ঘ.
bdnews24