২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে ৪ রুশ কূটনীতিককে বহিস্কারের নির্দেশ

ব্রিটেন সোমবার ৪ রুশ কূটনীতিককে বহিস্কারের নির্দেশ দিয়েছে। সাবেক কেজিবি গোয়েন্দা অ্যালেক্সান্ডার লিটভিনেনকো হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজনকে হস্তান্তরে মস্কো অস্বীকৃতি জানানোয় ব্রিটেন কূটনীতিকদেরকে বহিস্কারের ওই নির্দেশ দেয়। এ ঘটনায় রাশিয়া ও ব্রিটেনের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। রাশিয়া বলেছে, "ব্রিটেনের এই সিদ্ধান্তটি অনৈতিক। এর মধ্য দিয়ে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হল এবং রাশিয়া-ব্রিটেন সম্পর্কে মারাত্মক ক্ষতিকর পরিণতির আশঙ্কা সৃষ্টি হল।" রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

লন্ডন, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ব্রিটেন সোমবার ৪ রুশ কূটনীতিককে বহিস্কারের নির্দেশ দিয়েছে। সাবেক কেজিবি গোয়েন্দা অ্যালেক্সান্ডার লিটভিনেনকো হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজনকে হস্তান্তরে মস্কো অস্বীকৃতি জানানোয় ব্রিটেন কূটনীতিকদেরকে বহিস্কারের ওই নির্দেশ দেয়। এ ঘটনায় রাশিয়া ও ব্রিটেনের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। রাশিয়া বলেছে, "ব্রিটেনের এই সিদ্ধান্তটি অনৈতিক। এর মধ্য দিয়ে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হল এবং রাশিয়া-ব্রিটেন সম্পর্কে মারাত্মক ক্ষতিকর পরিণতির আশঙ্কা সৃষ্টি হল।" রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একথা বলেন। ১৯৯৬ সাল থেকে এই প্রথম রুশ কূটনীতিক বহিস্কারের নির্দেশ দেওয়া ছাড়া ব্রিটেন এও বলেছে যে, তারা রুশ কর্মকর্তাদেরও সহজে ব্রিটেনে প্রবেশ করতে দেবে না। সেইসঙ্গে অন্যান্য ইসুতেও সহযোগিতা পর্যালোচনা করতে দেবে না। ব্রিটেন আরও বলেছে, এ ব্যাপারটি রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড পার্লামেন্টে বলেন, "এটি এমন একটি পরিস্থিতি যা সরকারের কাম্য নয়। কিন্তু এছাড়া আমাদের আর কিছু করার নেই।" এদিকে, বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, তিনি রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চান। আবার ন্যাবিচারও চান। রুশ কূটনীতিকদের বহিস্কারের জন্য তিনি কোনো ক্ষমা চাননি। ব্রাউন বলেন, " আমরা বড় ধরনের আন্তর্জাতিক ইসুগুলোতে রাশিয়ার সঙ্গে একত্রে গঠনমূলকভাবে কাজ করতে চাই। এ প্রসঙ্গে তিনি ইরান এবং মধ্যপ্রাচ্য ইসুর কথাও বলেন।" তবে ব্রাউন বলেন, "হত্যাকাণ্ড ঘটেছে। আর তা স্বাধীন কর্তৃপক্ষ তদন্তও করে দেখছে। তারা অভিযোগনামা দিয়েছে। আর এও পরিস্কার করে বলে দিয়েছে যে, তারা এ অপরাধের জন্য কার বিচার করতে চায়।" ব্রিটিশ কৌসুলিরা লিটভিনেনকো হত্যাকান্ডের জন্য সাবেক রুশ রাষ্ট্রীয় নিরাপত্তা এজেন্ট আন্দ্রেই লুগোভয়ের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে চান। লিটভিনেনকো লন্ডন হাসপাতালে খুন হয়েছিলেন। লেথাল ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছিল। ব্রিটেন এ হত্যাকান্ডের জন্য লুগোভয়কে হস্তান্তরের দাবী জানালে রাশিয়া তা নাকচ করে। রাশিয়া যুক্তি দেখিয়ে বলেছে, রুশ নাগরিকদের হস্তান্তর করা সংবিধানে নিষিদ্ধ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৩ঘ.