২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে অবিলম্বে ৫০০ সেনা প্রত্যাহার চায় ব্রিটেন

ব্রিটেন কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণ ইরাকে মোতায়েন ৫ হাজার ৫শ সেনার মধ্য থেকে কমপক্ষে ৫শ সেনা প্রত্যাহার চায়। এরপর তারা বাদবাকী সেনাও সেখান থেকে অবিলম্বে সরিয়ে আনার পথ বের করবে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউন সোমবার একথা বলেছেন। পার্লামেন্টে তিনি বলেন, "ইরাকে বর্তমানে আমাদের ৫ হাজার ৫শ সেনা আছে। এবং আমরা আশা করছি যে কয়েক সপ্তাহর মধ্যে বসরার নিরাপত্তাভার ইরাকি বাহিনীর হাতে তুলে দিতে পারলে আমরা অন্ততপক্ষে ৫শ' সেনাকে দেশে ফিরিয়ে আনতে পারব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 03:15 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেন কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণ ইরাকে মোতায়েন ৫ হাজার ৫শ সেনার মধ্য থেকে কমপক্ষে ৫শ সেনা প্রত্যাহার চায়। এরপর তারা বাদবাকী সেনাও সেখান থেকে অবিলম্বে সরিয়ে আনার পথ বের করবে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউন সোমবার একথা বলেছেন। পার্লামেন্টে তিনি বলেন, "ইরাকে বর্তমানে আমাদের ৫ হাজার ৫শ সেনা আছে। এবং আমরা আশা করছি যে কয়েক সপ্তাহর মধ্যে বসরার নিরাপত্তাভার ইরাকি বাহিনীর হাতে তুলে দিতে পারলে আমরা অন্ততপক্ষে ৫শ' সেনাকে দেশে ফিরিয়ে আনতে পারব।" ব্রাউন বলেন, "ওই পর্যায়ে আমরা আমাদের মিত্রদের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা সম্পর্কে একটি মূল্যায়ন করব। বিশেষ করে এবং প্রধানত আমাদের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাক থেকে আমরা সরে আসতে পারি কিনা তানিয়ে আলাপ করব। ইরাকের দক্ষিণাঞ্চলীয় নগরী বসরাতেই মোতায়েন রয়েছে ব্রিটিশ সেনা। সেখানে সেনাসংক্যা ইতোমধ্যেই ৭ হাজার থেকে কমিয়ে ৫ হাজার ৫শ' করা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীকে ওই এলাকার দায়িত্ব হস্তান্তরের জন্য কয়েক মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়ার পর সেনা সংখ্যা কমানো হয়। পশিক্ষণ শেষ হতে থাকার সঙ্গে সঙ্গে সেনাও ধারাবাহিকভাবে সরিয়ে নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৮ঘ.