২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা অব্যাহত, রোববারে নিহত ১৪

পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মাত্তা শহরের কাছে রোববার ইসলামপন্থী জঙ্গিদের চালানো এক হামলায় ১১ সেনাসহ তিন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও আধা সমারিক বাহিনীর একটি গাড়ি বহরে ওই হামলা চালানো হয়। এতে আরও কমপক্ষে ৪০ জন আহত হন। রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ও আত্মঘাতী হামলাকারীর যুগপৎ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। এ নিয়ে গত ২৪ ঘন্টায় উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত সেনা ও নিরাপত্তা রক্ষীদের সংখ্যা ৩৮ জনে দাঁড়ালো। লাল মসিজেদ সেনা অভিযানের সঙ্গে এসব জঙ্গি হামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 08:55 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ইসলামাবাদ, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মাত্তা শহরের কাছে রোববার ইসলামপন্থী জঙ্গিদের চালানো এক হামলায় ১১ সেনাসহ তিন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও আধা সমারিক বাহিনীর একটি গাড়ি বহরে ওই হামলা চালানো হয়। এতে আরও কমপক্ষে ৪০ জন আহত হন। রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ও আত্মঘাতী হামলাকারীর যুগপৎ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। এ নিয়ে গত ২৪ ঘন্টায় উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত সেনা ও নিরাপত্তা রক্ষীদের সংখ্যা ৩৮ জনে দাঁড়ালো। লাল মসিজেদ সেনা অভিযানের সঙ্গে এসব জঙ্গি হামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ জানিয়েছেন, সোয়াত জেলায় পুলিশ ও আধাসামরিক সেনাদের একটি টহল দলে ওই হামলা চালানো হয়। রাস্তায় পেতে রাখা দুইটি বোমার বিস্ফোরণ ঘটে এবং দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালায় টহল দলটির ওপর। এতে তিন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলেও তিনি জানান। আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৪ জন আধাসামরিক সেনার মৃত্যুর ২৪ ঘন্টারও কম সময় আগে এ হামলা চালানো হল। শনিবার উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ'র ২০ কিলোমিটার দূরে আধাসামরিক সেনাদের একটি গাড়ি বহরের ওপর ওই হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সোজা এসে সেনা টহলদলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মোট ২৪ সেনাসদস্য নিহত এবং আরও ২৮ জন আহত হন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার এটি ছিল সেনাদের ওপরে দ্বিতীয়দফা হামলা। এর আগে উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু শহরে সেনাদের ওপর চালানো হামলায় দুই সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার সঙ্গে লাল মসজিদের সেনা অভিযানের কোনো সম্পর্ক আছে কি না এমন এক প্রশ্নের জবাবে সেনা মুখপাত্র ওয়াহিদ আরশাদ "তা হতে পারে" বলে মন্তব্য করেন। লাল মসজিদের সেনা অভিযানে মোট ৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। গত রোববার পেশোয়ারে এক হামলায় তিন চীনা নাগরিককে গুলি করে হত্যা করা হয়। পুলিশ দাবি করেছে ওই হত্যাকাণ্ডের সঙ্গে লাল মসজিদের ঘটনার সম্পর্ক থাকতে পারে। লাল মসজিদে সেনা অভিযান শুরুর পর থেকে ওয়াজিরিস্তানসহ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ৩রা জুলাই থেকে এ পর্যন্ত সেনাদের লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলায় প্রায় ৯০ জন নিহত হলেন। উলে