২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তর কোরিয়ার পরমাণু চুল্লি বন্ধ', সতর্ক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার 'ইয়নবিয়ন পরমাণু চুল্লি' বন্ধ করে দিয়েছে দেশটি। পিয়ংইয়ং ওয়াশিংটনকে একথা জানিয়েছে একথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার বলেছেন এ পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র । সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখপাত্র বলেন পিয়ংইয়ংয়ে অবস্থানরত আইএইএ পরিদর্শক দল এর সত্যতা যাচাই করে দেখবে এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি পর্যবেক্ষন করবে। একটি দক্ষিণ কোরীয় জাহাজে করে ৬,২০০ টন ভারী জ্বালানি তেল হাতে পাওয়ার পরপরই শনিবার একথা জানায় উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

্রটোকিও, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ার 'ইয়নবিয়ন পরমাণু চুল্লি' বন্ধ করে দিয়েছে দেশটি। পিয়ংইয়ং ওয়াশিংটনকে একথা জানিয়েছে একথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার বলেছেন এ পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র । সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখপাত্র বলেন পিয়ংইয়ংয়ে অবস্থানরত আইএইএ পরিদর্শক দল এর সত্যতা যাচাই করে দেখবে এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি পর্যবেক্ষন করবে। একটি দক্ষিণ কোরীয় জাহাজে করে ৬,২০০ টন ভারী জ্বালানি তেল হাতে পাওয়ার পরপরই শনিবার একথা জানায় উত্তর কোরিয়া। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাকরম্যাক বলেন,"আমরা এ অগ্রগতিকে স্বাগত জানাই এবং তা যাচাই ও পরমাণু চুল্লি বন্ধের বিষয়টি পর্যবেক্ষণে সেখানে (উত্তর কোরিয়ায়) পৌঁছানো আইএইএ পরিদর্শক দলের কার্যক্রমের দিকে তাকিয়ে আছি।" ম্যাকরম্যাক জানান, যুক্তরাষ্ট্রের আলোচকরা ১৩ ফেব্র"য়ারির চুক্তি অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অপেক্ষা করে আছে। তিনি বলেন, ওই চুক্তিতে পরবর্তী পদক্ষেপ হিসেবে "সব পরমাণু কর্মসূচি বন্ধ ঘোষণা এবং সব পরমাণু স্থাপনার কার্যক্রম নিষ্ক্রিয় করতে প্রতিশ্র"তিবদ্ধ পিয়ংইয়ং।" এর আগে জাপান সফররত সহকারী মার্কিন রাষ্ট্রদূত ও উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ পরমাণু আলোচক ক্রিস্টোফার হিল শনিবার টোকিওতে সাংবাদিকদের বলেন,"এটা প্রথম পদক্ষেপ মাত্র।" হিল বলেন, "এটা অর্থবহ প্রথম পদক্ষেপ এবং একে অনুসরণ করে অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে।" এ বছরের ১৩ ফেব্র"য়ারি স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুসারে ৫০ হাজার টন ভারী জ্বালানি সাহায্যের বিনিময়ে তাদের প্রধান পরমাণু স্থাপনা 'ইয়নবিয়ন পরমাণু চুল্লি'র কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় দেশটি। প্রথমে ম্যাকাও ব্যাংকে জমা থাকা ২ কোটি ৫০ লাখ ডলার তহবিল হাতে পাওয়া নিয়ে জটিলতা এবং পরে জ্বালানি তেল হাতে না পেয়ে বন্ধের প্রক্রিয়া শুরু না করা নিয়ে কয়েকদফা অচলাবস্থা শেষে এ প্রক্রিয়া শুরু করলো দেশটি। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরমাণু নিরস্ত্রীকরণে ছয়জাতি আলোচনার সদস্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪৫ঘ.