ওয়াশিংটন, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক মুদ্রা তহবিল 'আইএমএফ' এর পরিচালনা পরিষদ বলেছে, সংস্থাটির পরবর্তী প্রধান নিয়োগের জন্য যে কোনো দেশই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। সংস্থাটির শীর্ষ পদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রডরিগো রাতোর মেয়াদ এ অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক প্রধান হিসেবে একজন মার্কিনির মতোই ঐতিহ্যগতভাবে আইএমএফ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কোনো একজন ইউরোপীয়। কিন্তু পরিচালনা পরিষদ সোমবার বলেছে, কোনো সীমারেখায় আবদ্ধ না রেখে সব সদস্য দেশের জন্যই পদটি উন্মুক্ত করে দেওয়া যেতে পারে।
এক বিবৃতিতে আইএমএফ এর পরিচালনা পরিষদ জানায়,"আগের ঐতিহ্যের কথা না ভেবে দেশ জাতির বিবেচনা না করেই যে কোনো নির্বাহী পরিচালক দেশই ওই পদের জন্য মনোনয়ন দিতে পারে।"
সা
bdnews24