২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে এখনই সেনা ফেরানোর পরিকল্পনা নেই বুশের

ইরাক থেকে দ্রুত সেনা ফিরিয়ে আনার জন্য বিরোধীদলসহ নিজ দলের রিপাবলিকানদের কাছ থেকে প্রবল চাপে থাকলেও এখনই সেনা ফেরানোর কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। এদিকে, ডেমোক্রেটরা সেনা ফেরানোর পক্ষে কংগ্রেসে ভোটের আয়োজন করতে যাচ্ছে। এ অবস্থায় অনেক রিপাবলিকান সদস্যও প্রকাশ্যে বুশের ইরাক যুদ্ধনীতির বিরোধিতা করছেন এবং কংগ্রেসে বুশের বিপক্ষে ভোট দেওয়ার কথা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ওয়াশিংটন, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক থেকে দ্রুত সেনা ফিরিয়ে আনার জন্য বিরোধীদলসহ নিজ দলের রিপাবলিকানদের কাছ থেকে প্রবল চাপে থাকলেও এখনই সেনা ফেরানোর কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। এদিকে, ডেমোক্রেটরা সেনা ফেরানোর পক্ষে কংগ্রেসে ভোটের আয়োজন করতে যাচ্ছে। এ অবস্থায় অনেক রিপাবলিকান সদস্যও প্রকাশ্যে বুশের ইরাক যুদ্ধনীতির বিরোধিতা করছেন এবং কংগ্রেসে বুশের বিপক্ষে ভোট দেওয়ার কথা বলছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড বলেছেন,"দিন দিন আরও বেশি সংখ্যক রিপাবলিকান ব্যর্থ ইরাক যুদ্ধনীতির বিপক্ষে কথা বলতে শুরু করেছেন, এবং এটা অবশ্যই ভাল। " তিনি বলেন,"আমি আশা করছি, আগামী কিছুদিনের মধ্যেই ওই সব রিপাবলিকানদের ভোট আমরা পেয়ে যাব-- যারা প্রকাশ্যেই বলেছেন, এ যুদ্ধের গতিপথ পরিবর্তন হওয়া দরকার।" মেইনের সিনেটর অলিম্পিয়া স্নোয়ি বলেছেন, এ ধরনের ভোট দিতে প্রস্তুত তিনি। ওয়াশিংটন পোস্টের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতাদের সঙ্গে ইরাক যুদ্ধের পরবর্তী গতিধারা নিয়ে আলোচনা করছেন। কয়েকদিন ধরে জোর আলাপ আলোচনার পর রিপাবলিকান ভিন্নমতাবলম্বীদের মোকাবেলা করার কৌশল ঠিক করে হোয়াইট হাউস। এদিকে সেনা ফিরিয়ে আনার ইস্যুতে হোয়াইট হাউসে জোর বিতর্ক চলছে বলে সোমবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ করা তা নাকচ করে দিয়েছে প্রশাসন। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো মঙ্গলবার বলেন "ইরাক থেকে সেনা ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখন কোনো বিতর্ক নেই।" প্রতিবেদনটিতে বলা হয়েছিল, প্রেসিডেন্ট বুশ এবং তার শীর্ষ কর্মকর্তারা ভেবেছিলেন, আগামী ১৫ সেপ্টেম্বর ইরাকে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস এবং সেখানকার মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের 'ইরাকের নিরাপত্তা ও রাজনৈতিক অগ্রসরতা' নিয়ে বহু প্রতীক্ষিত 'ইরাক রিপোর্ট' হাতে পাওয়ার পরই ইরাক যুদ্ধনীতি পুনর্বিবেচনা করবেন তারা। কিন্তু এ সপ্তাহেই ইরাক যুদ্ধের ভবিষ্যত এবং ব্যয়ভার বহন করা নিয়ে মার্কিন সিনেটের বিতর্ক আয়োজনের প্রস্তুতিতে বুশ প্রশাসনের ওপর ব্যাপক চাপ বেড়েছে। বর্তমান পরিপ্রেক্ষিতে ১৫ জুলাইয়ের মধ্যেই ইরাক নিয়ে একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশ করতে হবে বুশ প্রশাসনকে। সা