২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সামরিক হুমকি নাকচ করল সৌদি আরব

সৌদি আরব এখনও ইরান সমস্যার শান্তিপূর্ণ সমাধান আশা করে এবং ইরান উপসাগরীয় আরব দেশগুলোর জন্য হুমকি নয় বলেও মনে করে। শুক্রবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিরোধের জেরে ইরানে হামলা চালাতে উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। তারপরও সৌদি আরব বলেছে, এ সঙ্কট শান্তিপূর্ণভাবেই সমাধা হবে বলে তারা আশা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

রিয়াদ, জুলাই ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সৌদি আরব এখনও ইরান সমস্যার শান্তিপূর্ণ সমাধান আশা করে এবং ইরান উপসাগরীয় আরব দেশগুলোর জন্য হুমকি নয় বলেও মনে করে। শুক্রবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিরোধের জেরে ইরানে হামলা চালাতে উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। তারপরও সৌদি আরব বলেছে, এ সঙ্কট শান্তিপূর্ণভাবেই সমাধা হবে বলে তারা আশা করে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসপিএ একথা জানায়। বৃহস্পতিবার জেদ্দায় আরব উপসাগরীয় দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে ফয়সাল একথা বলেন। কোনোরকম যুদ্ধে জড়িয়ে পড়লে ইরান বৈরি মনোভাবাপন্ন হয়ে উপসাগলীয় দেশগুলোতে হামলা চালাতে পারে কিনা জিজ্ঞেস করা হলে ফয়সাল বলেন, "আমি এরকম কিছু শুনিনি। কিন্তু একথাটি ঠিক নয়।" উল্লেখ্য, ইরানের সামরিক শক্তি নিয়ে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র একইরকম উদ্বিগ্ন। তারপরও সৌদি আরব সরকার ইরাকে কোনো সামরিক হামলার বিরুদ্ধে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ঘ.