২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ২৩ জঙ্গি হত্যার দাবি সেনাদের

বাগদাদে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। তবে হেলিকপ্টারের পাইলট সামান্য আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী একথা জানায়। এদিকে, রামাদিতে শনি ও রবি দুদিনের লড়াইয়ে ২৩ জন জঙ্গি হত্যার দাবি করেছে মার্কিন বাহিনীর সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বাগদাদ, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--বাগদাদে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। তবে হেলিকপ্টারের পাইলট সামান্য আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী একথা জানায়। এদিকে, রামাদিতে শনি ও রবি দুদিনের লড়াইয়ে ২৩ জন জঙ্গি হত্যার দাবি করেছে মার্কিন বাহিনীর সেনারা। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় জঙ্গিরা কয়েকদফা বোমা হামলার পরিকল্পনা করার প্রস্তুতি নেওয়ার সময় বিমান হামলা চালিয়ে ২৩ জঙ্গিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, আরেক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, বাগদাদের দক্ষিণে ওএইচ-৫৮ডি কিওয়া এটাক হেলিকপ্টার লক্ষ্য করে শত্র"রা গুলিবর্ষণ করলে একটি এএইচ-৬৪ এপাচি হেলিকপ্টার আক্রান্ত হেলিকপ্টারের পাইলটকে উদ্ধার করে। পাইলটকে উদ্ধার করার পরপরই ওই হেলিকপ্টারটি লেসার নিয়ন্ত্রিত বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে, আরেক খবরে বলা হয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহরে মার্কিন বাহিনীর বিমান হামলায় ১০ বেসমরিক লোক নিত হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। সেনাবাহিনী এক বিববৃতিতে জানায়, ইরাকের শিয়া নগরী দিওয়ানিয়ার রাস্তায় কয়েকটি লক্ষ্যস্থলে তারা এফ-১৬ জঙ্গি বিমান নিয়ে হামলা চালিয়েছে। জঙ্গিদের ৭৫ টি মর্টার বোমা ও রকেট হামলার জবাবেই তারা ওই অভিযান চালায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৩ঘ.