ওয়াশিংটন, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পরমাণু চুল্লি বন্ধের আগেই প্রতিশ্র"ত জ্বালানি সাহায্যর সরবরাহ চেয়েছে উত্তর কোরিয়া। এ নতুন দাবির কারণে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি বন্ধের প্রক্রিয়া নতুন করে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ছয়জাতি চুক্তির অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সোমবার একথা জানান। ফেব্র"য়ারির ছয়জাতি চুক্তি অনুসারে ওই চুল্লি বন্ধের বিনিময়ে ৫০,০০০ টন ভারী জ্বালানি তেল দেওয়ার কথা উত্তর কোরিয়াকে।
এর আগে ম্যাকাও ব্যাংকের তহবিল পুরোপুরি মুক্ত করার শর্তে উত্তর কোরিয়া ইয়ংবেয়ন চুল্লি বন্ধ করবে বলে জানায়। তহবিল মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তারা চুল্লি বন্ধের প্রক্রিয়া কেবল শুরু করছিল। চুল্লি বন্ধের ব্যাপারে আইএইএ'র অস্ত্র পরিদর্শকদলের প্রধানের সঙ্গে একমতও হয় উত্তর কোরিয়া। এরইমধ্যে উত্তর কোরিয়া আবার নতুন দাবি জানাল।
যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, চুল্লি বন্ধের প্রক্রিয়া শুরুর আগেই জ্বালানি তেল সরবরাহের দাবি উত্তর কোরিয়ার দুর্বল বিশ্বাসের আরেকটি প্রমাণ। তবে উর্ধ্বতন অন্য মার্কিন কর্মকর্তারা মনে করছেন, এতে করে ইয়ংবিয়ন স্থাপনা বন্ধের কাজ দীর্ঘায়িত হওয়ার আশংকা নেই।
যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী ও উত্তর কোরিয়া বিষয়ক প্রধান আলোচক ক্রিস্টোফার হিল গত সপ্তাহে বলেছিলেন, জুলাইয়ের শুরুতে নতুনদফা ছয়জাতি আলোচনা শুরুর আগেই ইয়নবিয়ন পরমাণু চুল্লি বন্ধ দেখতে চান তিনি।
কিন্তু মার্কিন কর্মকর্তারা জানান, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও আইএইএ কর্মকর্তাদের জানিয়েছে যে, চুল্লি বন্ধের কাজ শুরুর আগে অল্প পরিমাণে হলেও জ্বালানি তেলের সরবরাহ চায় তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন,"আসলে বিষয়টি এমন যে চুল্লি বন্ধের কাজ শুরুর আগেই প্রতিশ্র"ত ৫০,০০০ টন ভারী জ্বালানির সরবরাহ পাওয়া শুরু করতে চায় উত্তর কোরিয়া। তারা নিশ্চিত হতে চায় যে জ্বালানি সাহায্য দেওয়া হবে তাদেরকে।"
দক্ষিণ কোরিয়া আগামী দুসপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ায় ওই তেলের সরবরাহ শুরু করতে পারে বলে জানিয়েছে দক্ষিণের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়। তারা জানায় তেলের সরবরাহ সম্পন্ন হতে ২০ দিনের মতো সময় লাগবে।
ছয়জাতি চুক্তি অনুযায়ী আরও ৯,৫০,০০০ টন জ্বালানি সাহায্য দেওয়ার কথা রয়েছে উত্তর কোরিয়াকে । ইয়ংবিয়নসহ দেশটির সব পরমাণু স্থাপনা পুরোপুরি বন্ধ করা হলে দেশটিকে এ জ্বালানি কিংবা সমমূল্যের সাহায্য দিতে প্রতিশ্র"তিবদ্ধ সংশ্লিষ্ট দেশগুলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪০০ঘ.
bdnews24