লন্ডন, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) -- ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে প্রথম কর্মদিবসেই নতুন মন্ত্রীসভা গঠন করলেন গর্ডন ব্রাউন। নতুন নতুন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সরকার গড়ায় অঙ্গীকারাবদ্ধ ব্রাউন তার দীর্ঘদিনের মিত্র অ্যালিস্টেয়ার ডার্লিংকে অর্থমন্ত্রী নিয়োগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী করেছেন ডেভিড মিলিব্যান্ডকে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র হয়েছেন বিচার মন্ত্রী। ডগলাস অ্যালেক্সান্ডারকে আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী করা হয়েছে।
নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ব্লেয়ার আমলে পরিবেশমন্ত্রী ছিলেন। তিনি ইরাক যুদ্ধের কড়া সমালোচক। বিশ্লেষকরা বলছেন, ডার্লিং এবং মিলিব্যান্ডকে নতুন পদে নিয়োগ দেওয়াটা অর্থনৈতিক নীতি পরিবর্তনের ইঙ্গিত নয়। বরং এটি পররাষ্ট্র দফতরে অবস্থানগত একটি পরিবর্তন মাত্র।
তবে ব্রাউন ব্লেয়ারের পররাষ্ট্রনীতি থেকে সরে এসে কিছুটা ভিন্ন আঙ্গিকে তা রূপ দিতে চাইছেন--- এ লক্ষণ স্পষ্ট বলে মন্তব্য করেছেন পাবলিক পলিসি রিসার্চ ইন্সটিটিউটের আন্তর্জাতিক ইউনিটের প্রধান ডেভিড মেফাম।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মন্ত্রীসভার কিছু মন্ত্রীকে বাদ দিয়েছেন ব্রাউন। স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইড অবসরে যাচ্ছেন। মার্গারেট বেকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন। আর ব্যারোনেস আমোসও এখন আর হাউজ অব লর্ডস এর নেতৃত্বে থাকছেন না।
স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন প্যাট্রিসিয়া হুইট। তিনি ব্যক্তিগত কারণে সরকার থেকেও বিদায় নিচ্ছেন। হুইটের জায়গায় শিক্ষামন্ত্রী অ্যালেন জনসন স্থলাভিষিক্ত হওয়ার কথা।
১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশের আগে বুধবার ব্রাউন বলেন, "আমি আমার সাধ্যমত পরিবর্তন আনার চেষ্টা করব। এটাই ব্রিটেনের জনগণের প্রতি আমার প্রতিশ্র"তি। এখন সেই কাজটিই শুরু করছি আমি।"
ব্রাউনের এ পদক্ষেপের মধ্য দিয়ে ব্রিটেনে শুরু হল নতুন রাজনৈতিক অধ্যায়। বুধবার রাণী এলিজাবেথের কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ব্রাউন রাজনীতিতে পরিবর্তন আনার ওই অঙ্গীকার করেন। ইরাক যুদ্ধের কারণে এতদিনে সরকারের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করার প্রতিশ্র"তি দেন তিনি।
ইরাক যুদ্ধে ব্রিটেনের ভুমিকা আর আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশকে 'অন্ধ' সমর্থন যুগিয়ে দেশে বিদেশে মারাত্মক সমালোচনার শিকার ব্লে
bdnews24