বাগদাদ, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদের একটি ব্যস্ত এলকায় বৃহস্পতিবার গাড়ী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
একইদিনে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৩ ব্রিটিশ সেনা নিহত ও এক সেনা আহত হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর মুখপাত্র মেজর ডেভিড জেল একথা জানিয়েছেন।
বাগদাদের পুলিশ জানায়, শিয়া শহর বায়ায় বিষ্ফোরণ ঘটেছে। বাগদাদের দক্ষিণ-পূর্বের শহর এটি। এই এলাকাটি প্রায়ই বোমা হামলার লক্ষ্যস্থল হচ্ছে।
বায়ার মিনিবাস স্ট্যান্ডে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বাস থেকে যাত্রীদের ওঠা-নামা চলছিল। বোমা বিস্ফোরণে প্রায় ৪০ টি যানবাহনে আগুন ধরে যায়।
বাগদাদের কেন্দ্রস্থলে সোরজা বাণিজ্যিক এলাকায় আরেকটি মর্টার বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়। পুলিশ একথা জানিয়েছে।
বোমা হামলার ঝুঁকি এড়াতে বিপজ্জনক ওই এলাকাগুলো থেকে ব্রিটিশ বাহিনী সরে গেলেও বৃহস্পতিবারের হামলায় ৩ ব্রিটিশ সেনা নিহতের কথা জানিয়েছেন সেনা কমান্ডার জেল। উল্লেখ্য, ব্রিটেন সম্প্রতি ইরাকের দক্ষিণাঞ্চলে সেনা সংখ্যা ৫,৫০০ থেকে ৭ হাজারে নামিয়ে এনেছে।
ইরাকে বেশির ভাগ গাড়ী বোমা হামলার ঘটনার জন্য মার্কিন ও ইরাকি কর্মকর্তারা সুন্নি ইসলামিক আল-কায়েদাদেরই দায়ী করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫২ঘ.
bdnews24