ইয়াংগন, জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সামরিক জান্তা শাসিত মিয়ানমারে গত সপ্তাহে একটি যাত্রীবাহী বাসে জাতিগত বিদ্রোহীদের বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছে। মিয়ানমারে কয়েক দশকের অস্থিরতার মধ্যে এটিই সবচেয়ে বেশী বেসামরিক নাগরিক নিহতের ঘটনা। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সন্ত্রাসী বিদ্রোহীরা দেশের স্থিতিশীলতা ক্ষুন্ন করা, শান্তি বিনষ্ট করা এবং আইনের শাসন ভঙ্গের চেষ্টা চালাচ্ছে। এর মধ্য দিয়ে তারা নিরীহ মানুষকে হত্যা করছে এবয়ং নিজেদের টিকে থাকার চেষ্টা নিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় পত্রিকা 'দ্য নিউ লাইট' একথা বলেছে।
পত্রিকাটি সন্ত্রাসী তৎপরতার জন্য কোনো সশস্ত্র দলকে চিহ্নিত করেনি। এর আগে ২১ জুনে এ ধরনের আরেকটি হামলায় বিদ্রোহীরা ১০ জনতে হত্যা করে। কারেন প্রদেশে একটি বাসে এ হামলায় একজন বৌদ্ধ ভিক্ষুও মারা যান। পত্রিকাটি একথা জানায়।
১৯৪৮ সালে ব্রিটেন থেকে সাবেক বার্মার স্বাধীনতার পর থেকে কারেন প্রদেশটিতে জাতিগত সংঘাত চলছে। তাছাড়া এই প্রদেশটি খ্রিস্টান কারেন ন্যাশনাল ইউনিয়ন গেরিলাদের আবসস্থল হয়ে উঠেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০০ঘ.
bdnews24