২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে গাড়িবোমা হামলায় ৬ জাতিসংঘ সেনা নিহত

দক্ষিণ লেবাননে এক গাড়িবোমা হামলায় রোববার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ছয়জনই স্পেনের সেনাবাহিনীতে কর্মরত হলেও তাদের তিনজন স্পেনীয় ও তিনজন কলাম্বীয় বংশোদ্ভুত। একে একটি আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে। লেবাননে হিজবুল্লাহ - ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর ওপর এটাই প্রথম এ ধরনের হামলা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ও স্পেনসহ অন্য পশ্চিমা দেশগুলো তাৎক্ষণিকভাবেই এ হামলার নিন্দা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 09:10 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

খিয়াম, লেবানন, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- দক্ষিণ লেবাননে এক গাড়িবোমা হামলায় রোববার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ছয়জনই স্পেনের সেনাবাহিনীতে কর্মরত হলেও তাদের তিনজন স্পেনীয় ও তিনজন কলাম্বীয় বংশোদ্ভুত। একে একটি আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে। লেবাননে হিজবুল্লাহ - ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর ওপর এটাই প্রথম এ ধরনের হামলা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ও স্পেনসহ অন্য পশ্চিমা দেশগুলো তাৎক্ষণিকভাবেই এ হামলার নিন্দা জানিয়েছে। লেবাননের অন্তবর্তী জাতিসংঘ শান্তিরক্ষী দল (ইউনিফিল) রোববার এক বিবৃতিতে জানিয়েছে ওই ঘটনায় ৬ সেনা নিহত এবং আরও ২ সেনা আহত হয়েছে। দেশটিতে বর্তমানে জাতিংঘের ১৩ হাজার সেনা মোতায়েন রয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা এ হামলার নিন্দা জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন। এদিকে, প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাউচনার এ হামলার নিন্দা জানিয়েছেন। দক্ষিণ লেবাননের খিয়াম শহরের কাছে জাতিসংঘ সেনাদের দুইটি গাড়িতে আঘাত হানে একটি গাড়ি। এতে অস্ত্রশস্ত্র ভর্তি সেনাদের একটি গাড়ি ভয়াবহভাবে বিস্ফোরিত হয়। গাড়িটির ওপরে থাকা দুই সেনা অনেক দূরে গিয়ে আছড়ে পড়েন। গাড়ির ভেতরে খাতা দুই সেনা আগুনে পুড়ে ছাই হয়ে যান। আরও এক সেনা ঘটনাস্থলে এবং আহত অপর একজন পরে হাসপাতালে মারা যান। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা এসব কথা জানান। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী হোসে অ্যান্তোনিও অ্যালোনসো জানান,ওই হামলায় ২ স্পেনীয় এবং ৩ কলম্বীয় শান্তিরক্ষী মারা যান। এতে স্পেনের আরও ২ সেনা আহত হন। আহত এক স্পেনীয় সেনা পরে হাসপাতালে মারা যান। মাদ্রিদের সংবাদ সম্মেলনে অ্যালোনসো বলেন,"সন্ত্রাসী হামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছি আমরা। সা