২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিমান হামলায় অসামরিক নাগরিকসহ ৪৫ জন নিহত

আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় শুক্রবার একই পরিবারের ১২ সদস্যসহ ২৫ জন অসামরিক নাগরিক এবং ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান হুসেইন আন্দিওয়াল একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

কান্দাহার, আফগানিস্তান, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় শুক্রবার একই পরিবারের ১২ সদস্যসহ ২৫ জন অসামরিক নাগরিক এবং ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান হুসেইন আন্দিওয়াল একথা জানিয়েছেন। পুলিশ প্রধান জানিয়েছেন তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে চলতে থাকা বিদেশী যৌথবাহিনী ও আফগান সেনাবাহিনীর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে হেলমান্দ প্রদেশের গিরিশক জেলায় এ অভিযান চালানো হয়। আন্দিওয়াল জানান "বিমান হামলায় নয় নারী এবং তিন শিশুসহ একই পরিবারের ১১ জন নিহত হয়েছে।" তিনি আরও জানান ওই হামলায় ছোট গ্রামটির অন্য অংশে বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায় এবং সব মিলিয়ে প্রায় ২৫ জন অসামরিক নাগরিক নিহত হন এ বিমান হামলায়। আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারছেন না তিনি। কিন্তু মার্কিন নিয়ন্ত্রণাধীন ন্যাটো বাহিনীর এক মুখপাত্র ওই বিমান হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি বিদ্রোহীদের হামলার স্বীকার হওয়ার পরই যৌথবাহিনী এ হামলা চালায়। ন্যাটোর বিমান হামলায় অসামরিক নাগরিক হত্যাকাণ্ড সম্পর্কে সংস্থাটির মহাসচিব জাপ দ্য হুপ স্কেফার কানাডার কুইবেকে এক সংবাদ সম্মেলনে বলেন,"এটা হয় এবং এটা সবসময়ই নাটকীয়.....দুর্ভাগ্যজনকভাবে এটা হয়েছে, ।" অসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করার দায়ে তালেবানদের অভিযুক্ত করেন তিনি। ন্যাটো জানিয়েছে বৃহস্পতিবার তারা ছোট অস্ত্রের গোলাবর্ষণ ও বিমান বাহিনীর সাহায্যে পাল্টা হামলা চালায় এবং এই হামলায় একটি নির্দিষ্ট এলাকায় অবস্থানরত ৩০ জন বিদ্রোহীর মধ্যে বেশীরভাগই মারা যায়। ২০০১ সালে আফগানিস্তানের সরকার উৎক্ষাতের পর গত ১৭ মাস আফগানিস্তানের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী। এ বছরে ২৩০ জনেরও বেশী অসামরিক লোক বিদেশী যৌথবাহিনী ও আফগানিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে এক উন্নয়ন সংস্থার প্রধান দাবি করেছেন। অসামরিক লোকদের মৃত্যুর ঘটনা প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার ও বিদেশী বাহিনীর জন্য একটি স্পর্শকাতর বিষয়। এ বিষয়টির উপর ভিত্তি করে আফগানিস্তানে অবিরাম চলা বিক্ষোভে মার্কিন সেনাবাহিনীর অপসারণ ও কারজাইয়ের এর পদত্যাগের দাবী উঠছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এএমটি/১৩২২ ঘ.