২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় প্লুটোনিয়াম পরমাণু চুল্লি তৈরি করছে পাকিস্তান

পাকিস্তান আরও শক্তিশালী এটম বোমা বানানোর জন্য খুশাব পরমাণু কেন্দ্রে তৃতীয় প্লুটোনিয়াম উৎপাদনকারী চুল্লি নির্মাণ করছে। ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান আরও শক্তিশালী এটম বোমা বানানোর জন্য খুশাব পরমাণু কেন্দ্রে তৃতীয় প্লুটোনিয়াম উৎপাদনকারী চুল্লি নির্মাণ করছে। ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বৃহস্পতিবার একথা জানিয়েছে। সংস্থাটি জানায়, স্যাটেলাইটে তোলা ছবিতে এই চুল্লি নির্মাণকাজ দেখা গেছে। 'ইন্সটিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি' (আইএসআইএস) বলেছে, পাকিস্তান এমন সময়ে এটি তৈরি করছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আইএসআইএস এর প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইট এবং গবেষক পল ব্রামেন বলেছেন, পাকিস্তানের যুক্ত হচ্ছে, তাদের পরমাণু অস্ত্রভান্ডার আরও গুণগত মানসম্পন্ন ও সমৃদ্ধ করা দরকার। হাতে রাখা দরকার হালকা এবং শক্তিশালী অস্ত্র। কিন্তু গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, খুশাব এবং কাসমা পরমাণু স্থাপনায় পাকিস্তানের প্লুটোনিয়াম উৎপাদনের পদক্ষেপ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার লক্ষণ হিসাবেই দেখা হবে। বিশেষ করে ভারত একে বাঁকা চোখেই দেখবে। উল্লেখ্য, হালকা ও উন্নতমানের পরমাণু অস্ত্র তৈরির জন্য প্লুটোনিয়াম আদর্শ উপাদান। গবেষণা সংস্থাটি ২০০৬ সালের জুলাইয়ে খুশাবে ২য় পরমাণু চুল্লি বানানোর ছবি প্রকাশ করে। পাকিস্তান ২০০০ থেকে ২০০২ সালের মধ্যে ওই চুল্লি তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, ওই স্থাপনায় এ বছর ৩ জুনেও নির্মাণ কাজ চলছে। তৃতীয় চুল্লি নির্মাণের কাজ আগাচ্ছে দ্রুতগতিতে। পরমাণু স্থাপণার উত্তর দিকে এই চুল্লি নির্মাণ করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের এই অস্ত্রভান্ডার গড়ে তোলার ঝুঁকিকে হালকাভাবে নেওয়ার জন্য গবেষণা সংস্থাটি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে দোষারোপ করেছে। পাশাপাশি ভারতের সঙ্গে নজিরবীহিন পরমাণু সহযোগিতা চুক্তি করা এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালানোর জন্যও বুশকে অভিযুক্ত করেছে তারা। পাকিস্তানের আরেকটি পরমাণু চুল্লি তৈরির খবরে মার্কিন রিপাবলিকান এডওয়ার্ড মার্কে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এরপর পাকিস্তানে মার্কিন এফ-১৬ জঙ্গি বিমান বিক্রি বন্ধে তাকে দ্বিগুণ জোরাল প্রচেষ্টা নিতে হবে। ম্যাসাচুসেটস এর ডেমোক্রেট এক লিখিত দলিলে বলেছেন, "পাকিস্তানে এখন দুটো নতুন বোমা তৈরির কারখানা নির্মাণাধীন রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তা বন্ধ করার চেষ্টাও নিচ্ছে না।" তিনিও মার্কের মতো পাকিস্তানে এফ-১৬ বিক্রির বিরোধিতা করার পরিকল্পনার কথা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৩ঘ.