গাজা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৃহত্তম নিরাপত্তা বাহিনী মঙ্গলবার নিজেদের অবস্থান সুসংহত করা এবং হামাস জঙ্গিদের 'অভ্যুত্থান' মোকাবিলা করার নির্দেশ দিয়েছে।
আব্বাসের জাতীয় নিরাপত্তা বাহিনী গাজায় এক বিবৃতিতে বলেছে, "আমাদের বাহিনী এগিয়ে গিয়ে অভ্যুত্থান অন্বেষণকারীদের মোকাবিলা করুন। আপনাদের সামরিক সম্মান ও মর্যাদা রক্ষা করুন। আপনাদের নিরাপত্তা রক্ষা করুন।"
বিবৃতিতে হামাসকে একটি রক্তক্ষয়ী দল আখ্যা দিয়ে বলা হয়েছে, তারা প্রেসিডেন্ট আব্বাস, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং জাতীয় ঐক্যের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা জাতীয় নিরাপত্তা বাহিনী (এনএসএফ) এর সদস্যদের যানবাহনে করে পশ্চিম ও উত্তরাঞ্চলে লড়াই করার জন্য যেতে দেখেছেন।
এই বাহিনী ফিলিস্তিনে আব্বাসের নিয়ন্ত্রণাধীন বৃহত্তম নিরাপত্তা বাহিনী। ফিলিস্তনি কর্মকর্তাদের হিসাব মতে, গাজা এবং পশ্চিম তীর মিলিয়ে এই বাহিনীর ৩০ হাজার সদস্য রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৯ঘ.
bdnews24