২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভয়াবহ পশ্চিমা-বিরোধী সহিংসতার ঝুঁকি আছে: ব্লেয়ার

ইরাকের মতো আফগানিস্তানেও একইরকম পশ্চিমা-বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মঙ্গলবার এই সতর্কবাণী দিয়েছেন। ব্লেয়ারের ১০ বছরের প্রধানমন্ত্রীত্বে অশুভ ছায়া ফেলা ইরাক যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিদায়ী এই প্রধানমন্ত্রী বলেন, "আল-কায়েদার দৌড় কতদূর হতে পারে তা আন্দাজ করতে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। আর সেকারণেই এখন ইরাক পরিস্থিতি পশ্চিমা বাহিনীর ওপর চড়াও হতে জঙ্গিদের উৎসাহিত করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

লন্ডন, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের মতো আফগানিস্তানেও একইরকম পশ্চিমা-বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মঙ্গলবার এই সতর্কবাণী দিয়েছেন। ব্লেয়ারের ১০ বছরের প্রধানমন্ত্রীত্বে অশুভ ছায়া ফেলা ইরাক যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিদায়ী এই প্রধানমন্ত্রী বলেন, "আল-কায়েদার দৌড় কতদূর হতে পারে তা আন্দাজ করতে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। আর সেকারণেই এখন ইরাক পরিস্থিতি পশ্চিমা বাহিনীর ওপর চড়াও হতে জঙ্গিদের উৎসাহিত করবে।" লন্ডনে রয়টার্সের সদরদপ্তরে গণমাধ্যমের উদ্দেশ্যে এক বক্তব্যের পর ব্লেয়ার বলেন, "বিশ্বব্যাপী আমরা যে ধরনের আন্দোলনের মুখে পড়েছি তার শেকড় যে মৌলবাদ- তা না বুঝতে পারাটাই ভুল হয়েছে। ইরাক কিংবা আফগানিস্তান যেখানেই ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ার চেষ্টা চলছে সেখানেই এই মৌলবাদী আন্দোলনে জড়িতরা আমাদের রুখে দাঁড়ানোর চেষ্টা করবে।" ব্লেয়ার আরও বলেন, "কিন্তু এই আন্দোলনের মুখে ইরাকের মতো আফগানিস্তানেও যাতে গণতন্ত্রের প্রতি সমর্থন ক্ষুন্ন না হয় এবং এ প্রচেষ্টা ভেঙে না পড়ে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এটিই হচ্ছে আসল উদ্বেগের বিষয়।" উল্লেখ্য, এ বছর আফগানিস্তানে ন্যাটো এবং তালেবান বাহিনীর লড়াইয়ের চরম সময় যাচ্ছে। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর এ বছরেই তালেবানদের কাছ থেকে প্রবল প্রতিরোধ হামলার শিকার হচ্ছে ন্যাটো ও আফগান বাহিনী। তালেবানরা এতদিনে ধীরে ধীরে অনেকটা শক্তি সঞ্চয় করেছে। পরিবর্তন করেছে হামলার কৌশল। ইদানিং আল-কায়েদার মতো আত্মঘাতী হামলারও আশ্রয় নিচ্ছে তারা। রোববার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়েরও ওপরও হামলা করেছে তারা। আফগানিস্তানে ব্রিটেনের রাষ্ট্রদূত শেরারড কওপার কোলেসও পরিস্থিতির ভয়াবহতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, "আমরা মারাত্মক পুরিস্থিতির মুখে রয়েছি। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবিরাম বিদ্রোহী তৎপরতা চলছে। বিবিসি বেতারে মঙ্গলবার তিনি বলেন, "এ পরিস্থিতি বড়ই ভয়ঙ্কর এবং তা সামাল দিতে সময় লাগবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৪ঘ.