২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেস্তে গেছে ইরান-ইইউ আলোচনা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ইইউর কর্মকর্তাদের মধ্যকার পরমাণু আলোচনা ভেস্তে গেছে। সোমবার কূটনীতিবিদরা জানান, ইরানি আলোচক সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাজি না হওয়ায় এ প্রচেষ্টা ভেস্তে যায়। এরপর ইরানের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ভিয়েনা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ইইউর কর্মকর্তাদের মধ্যকার পরমাণু আলোচনা ভেস্তে গেছে। সোমবার কূটনীতিবিদরা জানান, ইরানি আলোচক সুনির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাজি না হওয়ায় এ প্রচেষ্টা ভেস্তে যায়। এরপর ইরানের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়। ইরানের পরমাণু কার্যক্রম সংক্রান্ত উপআলোচক জাভেদ ভাইদি ও ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার মধ্যকার ওই বৈঠকে উপস্থিত এক কূটনীতিবিদ বলেন, "আলোচনা ভেস্তে গেছে।" এ আলোচনা ভেস্তে যাওয়ায় ভাইদি ও আইএইএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যকার পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয় বলে আরেক কূটনীতিবিদ জানান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহের কারণে পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে আগ্রহী। কিন্তু ইরান বলছে, তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৭৪৪ ঘ.