মোগাদিসু, জুন ৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম /রয়টার্স)-- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রধানমন্ত্রী আলী মোহম্মদ গেদির বাড়ীর কাছে রোববার আত্মঘাতী গাড়ী বোমা হামলা হয়েছে। এতে ৭ জন আহত হয়। এক প্রত্যদর্শী একথা জানিয়েছেন।
ইসমাইল নামের ওই প্রত্যদর্শী জানান, "একজন নিরাপত্তা কর্মকর্তা তার গাড়ী থামাতেই সেটি বিষ্ফোরণ ঘটে। আমি অনেককে আহত হতে দেখেছি। তবে কেউ নিহত হয়েছেন কি না জানিনা।"
বিস্ফোরণের সময় প্রধানমন্ত্রী বাড়ীতে ছিলেন কিনা তা তাৎণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের পর প্রধানমন্ত্রীর বাড়ীতে আশ্রয়প্রার্থী বহু মানুষের মধ্যে ইসসমাইলও একজন।
গার্ডরা কাউকেই বাইরে বেরুতে দিচ্ছে না বলে রয়টার্সকে টেলিফোনে জানান ইসমাইল।
তিনি আরও জানান, "বিস্ফোরণে শিশুদের একটি স্কুল ধ্বংস হয়ে গেছে। ভেতরের শিশুদের কি অবস্থা তা জানা যায়নি।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এলকিউ/২২০৩ঘ.
bdnews24