২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসির সাংবাদিক জনস্টনের ভিডিওচিত্র প্রকাশ

বিবিসির অপহৃত গাজা প্রতিবেদক অ্যালান জনস্টনের একটি ভিডিও বিবৃতি প্রচার করা হয়েছে শুক্রবার। ইসলামপন্থীদের একটি ওয়েব সাইটে প্রকাশিত ওই বিবৃতিতে জনস্টন বলেছেন, তার অপহরণকারীরা তার সঙ্গে ভালো আচরণ করছেন এবং তিনি সুস্থ আছেন। স্থানীয় জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন মুসলিম দেশে সেনা অবস্থান এবং সেনা অভিযানের জন্য ব্রিটিশ সরকারের সমালোচনা করেন জনস্টন। একইসঙ্গে ইরাক ও আফগানিস্তানে মার্কিন - ব্রিটিশ দখলদারিত্বের নিন্দা জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 10:25 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

দুবাই, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- বিবিসির অপহৃত গাজা প্রতিবেদক অ্যালান জনস্টনের একটি ভিডিও বিবৃতি প্রচার করা হয়েছে শুক্রবার। ইসলামপন্থীদের একটি ওয়েব সাইটে প্রকাশিত ওই বিবৃতিতে জনস্টন বলেছেন, তার অপহরণকারীরা তার সঙ্গে ভালো আচরণ করছেন এবং তিনি সুস্থ আছেন। স্থানীয় জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন মুসলিম দেশে সেনা অবস্থান এবং সেনা অভিযানের জন্য ব্রিটিশ সরকারের সমালোচনা করেন জনস্টন। একইসঙ্গে ইরাক ও আফগানিস্তানে মার্কিন - ব্রিটিশ দখলদারিত্বের নিন্দা জানান তিনি। মার্চ মাসের ১২ তারিখে গাজা থেকে অপহরণের পর এই প্রথম তার বেঁচে থাকার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেল। অবশ্য ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়। ভিডিওচিত্রে জনস্টন বলেন, "প্রথমত, আমার অপহরণকারীরা আমার সঙ্গে খুবই ভালো আচরণ করছে।" তিনি বলেন, "তারা আমাকে ভালোমতো খাওয়া দাওয়া করাচ্ছে এবং আমার প্রতি কোনোরকম সহিংস আচরণ করা হয়নি। আমি সুস্থ আছি।" বিবিসির ওই সাংবাদিক বলেন, "আপনার দেখছেন যে কীভাবে স্থানীয় জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে মুসলমানদের ভূমি দখলের জন্য লাগাতার কাজ করে যাচ্ছে ব্রিটিশ সরকার।" একইসঙ্গে ইরাক ও আফগানিস্তানে মার্কিন ও ব্রিটিশ সেনা অবস্থানের সমালোচনা করেন তিনি। বিবৃতির এক পর্যায়ে জনস্টন তার পরিবার সম্পর্কে কথা বলার সময় ভিডিওচিত্রটির প্রচার বিঘ