নাহর আল বারেদ লেবানন, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)---- লেবাননের শরণার্থী শিবিরে শুক্রবার আবারও নতুন করে সেনা-জঙ্গি লড়াই শুরু হয়েছে। সেনারা জঙ্গি অবস্থানে গোলা হামলা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।
লেবাননের সেনারা প্রায় দু'সপ্তাহ ধরে নাহর আল বারেদ শিবিরে ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে লড়াই করে আসছে।
শুক্রবার সকালে সর্বশেষ সংঘর্ষে নিক্ষিপ্ত শেল এবং মেশিনগানের গুলিতে গোটা শিবির প্রকম্পিত হয়ে ওঠে। শিবিরের উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথে সবচে বেশি লড়াই হয়েছে। গোটা শিবির কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। টেলিভিশন ফুটেজে সংঘর্ষের এই চিত্র দেখা গেছে।
সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, জঙ্গিরা সকালে সেনা অবস্থানে হামলা চালায়। এরপর সেনারা এর পাল্টা জবাব দেয়। শরণার্থী শিবিরের প্রবেশপথ থেকে ১ কিলোমিটার দূরেই অবস্থান নেয় লেবানন সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাংক।
কিন্ত এই ট্যাংক সমাবেশ শরণার্থী শিবিরে স্থলহামলা শুরুর আলামত কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
আশির দশকের গৃহযুদ্ধের পর লেবাননে এটিই সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সংঘর্ষ। ২০ মে থেকে কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন সেনা, ২০ ফাতাহ আল-ইসলাম কর্মী এবং ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।
পরে জঙ্গিদের পক্ষ থেকে অস্ত্রবিরতির প্রস্তাবে সংঘর্ষ কিছুটা স্তিমিত হয়ে আসলেও লেবানন সরকারের জঙ্গি দমনের ঘোষণায় দুপক্ষে আবার উত্তেজনা দেখা দেয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, শিবিরের প্রবেশ পথের কাছে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করছে সেনারা। জবাবে সেনা অবস্থানে গ্রেনেড ছুড়ে মারছে এবং বিভিন্ন সেনা চৌকি লক্ষ্য করে মেশিনগানের গুলি ছুড়ছে ফাতাহ আল - ইসলাম সদস্যরা।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের বিশেষ ট্রাইবুনাল গঠনের কাজে বিঘ
bdnews24