শ্রীনগর, ভারত (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- ভারতীয় সেনাবাহিনীর অর্থ সাহায্য নিয়ে কাশ্মিরে মাজার ও মসজিদ সংস্কারের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন প্রভাবশালী কাশ্মিরী মুসলিম ধর্মীয় নেতা মুফতি মোহম্মদ বশিরউদ্দিন। কেবল মুসলিমদেরই পবিত্র ধর্মীয় স্থান সংস্কারের কাজ করার এখতিয়ার আছে বলে তিনি দাবি করেন।
মঙ্গলবার ফতোয়া জারি করে বশিরউদ্দিন বলেন, "মুসলিম শরীয়া আইনে মুসলমান ছাড়া আর কারও এ ধরনের কাজ করার এখতিয়ার নেই। এই ফতোয়া উপো করা হলে তা মুসলমানদের ধর্মীয় ব্যাপারে হস্তপে বলে গণ্য হবে।"
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনী গত তিন বছর ধরে কাশ্মিরে মসজিদ ও মাজার সংস্কার কাজে প্রায় ৫২ লাখ রুপী ব্যয় করেছে। কাশ্মিরিদের মন জয় করার চেষ্টাতেই সেনাবাহিনী এই ব্যয় বহন করে আসছে। 'সদ্ভাবনা' বা সুনাম কুড়াতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মিরে বহু স্কুল এবং বাস স্টেশনও নির্মাণ করেছে।
১৯৮৯ সালে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুর পর এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো মৃত অথবা নিখোঁজ ব্যক্তির সংখ্যা ৬০ হাজার বলে উল্লেখ করেছে।
বশিরউদ্দিন বলেন, গত দু'দশকে কাশ্মিরি মুসলিমদের সবচে বেশি তি করেছে নিরাপত্তা বাহিনী। এখন কাশ্মিরে অর্থ ব্যয় তাদের মসজিদ ও মাজার নির্মাণের পদপে একটি চক্রান্ত। এ চক্রান্ত শক্তহাতে রুখে দাঁড়াতে লোকজনকে আহ্বান জানান তিনি।
কাশ্মিরের কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ জিলানী শুক্রবার মুসলমানদের ধর্মীয় বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর নাক গলানোর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিােভের আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভারতীয় সেনাবাহিনী এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, কাশ্মিরের লোকজনদের কাছ থেকে মসজিদ ও মাজার সংস্কারের অনুরোধেই তারা সেখানে এই কার্যক্রম হাতে নিয়েছে। লেফটেনেন্ট কর্নেল একে মথুর বলেন, "তারা আমাদের সাহায্য না চাইলে আমরা জোর করে কিছু করব না।"
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/১৭১৩ঘ.
bdnews24