২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে আবে

টোকিও , মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস) - গত বছর সেপ্টেম্বর মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দেশটির দুটি পত্রিকার জরিপের ফলাফল অনুযায়ী তার জনপ্রিয়তা এখন ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পত্রিকা দুটি সোমবার এ জরিপের ফলাফল প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া আবের জন্ম ১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর। লেখাপড়া করেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। ১৯৮০ এর দশকের প্রথমদিকে নিজ দল লিবেরাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠনের মাধ্যমে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। এর আগে তিন বছর কোবে স্টিল কোম্পানির হয়ে কাজ করেন। ১৯৯৩ সালে জাপানি পার্লামেন্ট ডায়েটের সদস্য নির্বাচিত হন আবে।

তবে তার বেড়ে ওঠা রাজনৈতিক পরিমণ্ডলেই। বাবা শিন্তারো আবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। দাদা নোবুসুকে কিশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মন্ত্রিসভার সদস্য ছিলেন। যুদ্ধ শেষে তিনি জেলে গেলেও যুদ্ধাপরাধী হিসেবে তাকে কখনই বিচারের সম্মুখীন হতে হয়নি। এরপর কিশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত।

আবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর। তার শাসনামলের সবচেয়ে সমালোচিত বিষয়টি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের সংবিধানে পরিবর্তন আনা। এর পেছনে যে যুক্তিটি তিনি দিয়েছিলেন সেটা হলো, জাপানের নিরাপত্তা জোরদার করতে হবে। এরপরও আত্মমর্যাদাপূর্ণ আচার - আচরণ ও সতর্ক ব্যক্তিত্ব এখনও জনরোষ থেকে বাঁচিয়ে রেখেছে আবেকে।

তবে অপহৃত জাপানি নাগরিকদের প্রশ্নে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রশংসিত হন আবে।

বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসআরএস/১১৫৩ ঘ.