২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসমে বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ১৮ জন

ভারতের অসমে শনিবার এক বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। এ হামলার জন্য অসমের ইউনাইটেড লিরারেশন ফ্রন্ট অফ অসম বা উলফাকে সন্দেহ করছে পুলিশ।   

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 03:34 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

অসমের রাজধানী গুয়াহাটির একটি ব্যস্ত বিপণি বিতানের বাইরে রিক্সায় বোমাটি লুকিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, রাজ্য সরকারের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির আগেরদিন উলফা জঙ্গিরা হামলা চালাতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল।

তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে উলফা শহরের ব্যস্ত এলাকাগুলোতে হামলার পরিকল্পনা করছে।”

উলফার দাবি, তারা অসমের স্বাধীনতার জন্য লড়াই করছে। তেল, প্রাকৃতিক গ্যাস ও চায়ের জন্য বিখ্যাত অসমের স্থানীয় জনগণকে বঞ্চিত করে দিল্লি সরকার খনিজ ও বনজ সম্পদ আত্মসাৎ করছে বলে উলফা অভিযোগ করে থাকে।

উলফা ১৯৭৯ সালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করার পর থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।